Uttar Dinajpur: গুলি করে খুন করা হল বিজেপি যুব নেতাকে

নিউজ ডেস্ক: উপনির্বাচনের পরিস্থিতি গরম হতে চলেছে। খুন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার এক বিজেপি যুব নেতাকে। রবিবার গভীর রাতে তাঁকে গুলি করা হয়। মৃতের মিঠুন ঘোষ। তিনি ...

By Rana Das

Published:

Follow Us
mitun-ghosh-bjp

নিউজ ডেস্ক: উপনির্বাচনের পরিস্থিতি গরম হতে চলেছে। খুন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার এক বিজেপি যুব নেতাকে। রবিবার গভীর রাতে তাঁকে গুলি করা হয়। মৃতের মিঠুন ঘোষ। তিনি জেলা যুব মোর্চার সহ সভাপতি।

রবিবার গভীর রাতে ইটাহার থানার রাজগ্রাম এলাকায় গুলিবিদ্ধ হন মিঠুন ঘোষ। পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায়। বিজেপি নেতাদের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী কাশেম আলির দল মিঠুনকে খুনের হুমকি দিত। বিজেপি যুব নেতার খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইটাহারে।

   

জানা গিয়েছে,রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ মিঠুন ঘোষ বাড়ির বাইরে আসেন। তখনই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম বিজেপি নেতাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার পরিস্থিতি থমথমে ইটাহারের রাজগ্রামে। সেই সঙ্গে ছড়িয়েছে ক্ষোভ। অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছেনা উঠছে সেই প্রশ্ন। তবে তৃ়ণমূল কংগ্রেসের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়।জেলা বিজেপি নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google