Bikaner Express: রেল দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের আহত যাত্রীর

বৃহস্পতিবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা তথা গোটা দেশ। আহত হয়েছে বহু এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন ওই ট্রেনেরই এক যাত্রী। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বৃহস্পতিবার এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা তথা গোটা দেশ। আহত হয়েছে বহু এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় গুরুতর অভিযোগ এনেছেন ওই ট্রেনেরই এক যাত্রী। অভিযোগ তুলে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগকারী যাত্রীর নাম উত্তম দাস। গত কাল তিনি বিকানের এক্সপ্রেসের এস-১২ কামরায় ছিলেন। তাঁর অভিযোগ, ট্রেনের চালক ব্রেক করায় তিনি ও তাঁর স্ত্রী জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে।

   

বৃহস্পতিবার উত্তরবঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ১২ টি কামরা লাইনচ্যুত হয়। তার মধ্যে ৭ টি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতি খতিয়ে দেখে জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে রেল। আহত যাত্রীদের জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google