বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা

নয়াদিল্লি: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ বাসে উঠলে আর টিকিট লাগবে না রূপান্তরকামীদের৷ রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার খবরটি জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে এই প্রকল্পটি যত তাড়াতাড়ি সম্ভব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নয়াদিল্লি: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ বাসে উঠলে আর টিকিট লাগবে না রূপান্তরকামীদের৷ রূপান্তরকামীদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার খবরটি জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে এই প্রকল্পটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করার কথা জানিয়েছেন তিনি৷ খবরটি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন রূপান্তরকামীরা৷

ইতিমধ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আর এবার রূপান্তরকামীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি৷ দিল্লি পরিবহণ নিগমের বাসেই বিনা টিকিটে সফর করতে পারবেন তাঁরা৷ এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী৷

   

মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘আমাদের সমাজে এখনও তৃতীয় লিঙ্গের মানুষরা হেনস্থার শিকার হয়৷ যা তাঁদের কাম্য নয়৷ আর পাঁচটা মানুষের মতো তাঁদেরও সমান মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে৷ তাই বিনামূল্যে বাস পরিষেবার বিলটি শীঘ্রই মন্ত্রিসভায় পাশ করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পটি চালু করা হবে৷’’

সম্প্রতি দিল্লি সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগ রূপান্তরকামীদের জন্য বিভিন্ন পদক্ষেপ করার অনুমোদন দিয়েছে৷ যার মধ্যে চাকরির আবেদনপত্রে ‘তৃতীয় লিঙ্গ’ বিভাগ যোগ করার প্রস্তাব রয়েছে৷ এটির যাতে অপব্যবহার না হয় তার জন্য একটি মনিটরিং সেলও করা হয়েছে৷ লোকসভা ভোটের আগে রূপান্তরকামীদের জন্য কেজরিওয়াল সরকারের এই সমস্ত পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google