Home West Bengal ৫ রাউন্ড শেষে ১৬ হাজার ভোটে লিড মমতার, পিছিয় পড়লেন শুভেন্দু

৫ রাউন্ড শেষে ১৬ হাজার ভোটে লিড মমতার, পিছিয় পড়লেন শুভেন্দু

Bhabanipur Election Results 2026 Fifth Round

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মহারণে এবার ধরা পড়ল একতরফা আধিপত্যের ছবি। চতুর্থ রাউন্ডের বড় লিডকে পঞ্চম রাউন্ডে একপ্রকার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দফার গণনা শেষে শুভেন্দু অধিকারীর তুলনায় কয়েক গুণ ব্যবধানে এগিয়ে গিয়েছেন তিনি। (Bhabanipur Election Results 2026 Fifth Round)

- Advertisement -

পঞ্চম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ২৫,৯৪২। অন্যদিকে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঝুলিতে রয়েছে মাত্র ৯,২৩৬ ভোট। অর্থাৎ, এই দফার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ১৬,৭০৬ ভোটের বিশাল ব্যবধানে লিড নিচ্ছেন।

   

শুরুতে লড়াই সেয়ানে-সেয়ানে হওয়ার ইঙ্গিত থাকলেও, রাউন্ড যত এগোচ্ছে ততই ম্লান হয়ে যাচ্ছে গেরুয়া শিবিরের প্রতিরোধ। মাত্র এক রাউন্ডের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ হয়ে যাওয়ায় ভবানীপুরের জয় নিয়ে তৃণমূল শিবিরে এখন উৎসবের মেজাজ।

Follow on Google