রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কোন কোন জেলায়?

কলকাতা: রাজ্যের একাধিক জেলায় নতুন করে সক্রিয় হল মৌসুমি অক্ষরেখা (Bengal monsoon rain alert)। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal Rain Forecast

কলকাতা: রাজ্যের একাধিক জেলায় নতুন করে সক্রিয় হল মৌসুমি অক্ষরেখা (Bengal monsoon rain alert)। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, ৭ অগাস্ট থেকে ১২ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

   

আজ হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আরও ছড়াবে বৃষ্টির বৃত্ত, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকায়।

উত্তরবঙ্গে টানা বৃষ্টির আশঙ্কা, কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

আজ থেকে ১২ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

তাপমাত্রার তেমন হেরফের নেই

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ—উভয় ক্ষেত্রেই তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

কলকাতার ক্ষেত্রে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ন্যূনতম তাপমাত্রা ২৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৯ শতাংশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে, যা শহরে অস্বস্তি আরও বাড়াতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google