বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের তালিকায় শুভমন গিল

আগামী ১৫ মার্চ দিল্লিতে ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আয়োজন করবে বিসিসিআই। এই অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার সহ একাধিক বিভাগে খেলোয়াড়দের সম্মানিত করা হবে। বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bcci-naman-awards-shubman-gill-cricketer-of-the-year-nominee

আগামী ১৫ মার্চ দিল্লিতে ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আয়োজন করবে বিসিসিআই। এই অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার সহ একাধিক বিভাগে খেলোয়াড়দের সম্মানিত করা হবে। বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। এছাড়া সম্মানিতদের তালিকায় নাম রয়েছে রাহুল দ্রাবিড়, মিতালি রাজ।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এরপরই টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় শুভমান গিলকে। তাঁর অধিনায়কত্বে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তবুও চলতি বছরে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ বা পলি উমরিগর পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন শুভমান গিল।

   

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই সময়, রোহিত-বিরাটদের হেড স্যার ছিলেন রাহুল দ্রাবিড়। এমনকি সদ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর ভূমিকা অপরিসীম। কারণ এই বিশ্বকাপের ভীত করে দিয়েছিলেন ‘দ্য ওয়াল’। এর সুবাদে কর্নেল সিকে নাইডু জীবনকৃতি সম্মান পেতে চলেছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক, ক্রিকেটার, কোচ হিসাবে অবদানের জন্য এই সম্মানে সম্মানিত করা হবে তাঁকে।

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হতে পারে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজকে। মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে দেওয়া হবে লালা অমরনাথ অ্যাওয়ার্ড। সেরা ক্রিকেট বোর্ডের পুরস্কার পেতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এছাড়া, সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল, ওয়ানডে বিশ্বকাপজয়ী হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় দল, আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, রোহিত শর্মা নেতত্বাধীন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে সম্মান জানানো হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google