বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি ও এসআই

কলকাতা: ভোটের ফলপ্রকাশের পর বিজেপি প্রার্থীকে শারীরিক হেনস্থা ও মারধরের অভিযোগে শেষমেশ শাস্তির মুখে পড়তে হলো পুলিশের দুই আধিকারিককে। সাসপেন্ড করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত ...

By Moumita Biswas

Published:

Follow Us
Baruipur IC suspended for assaulting BJP candidate Biswajit Pal

কলকাতা: ভোটের ফলপ্রকাশের পর বিজেপি প্রার্থীকে শারীরিক হেনস্থা ও মারধরের অভিযোগে শেষমেশ শাস্তির মুখে পড়তে হলো পুলিশের দুই আধিকারিককে। সাসপেন্ড করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি (IC) সমর দে এবং সাব-ইনস্পেক্টর (SI) সুকুমার রুইদাসকে। রাজ্য পুলিশের এই কড়া পদক্ষেপে জেলা পুলিশ মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। (Baruipur IC suspended for assaulting BJP candidate Biswajit Pal)

ঘটনার প্রেক্ষাপট

অভিযোগ, গত ৫ মে ভোটের ফলপ্রকাশের পরদিন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে শারীরিক ভাবে হেনস্থা করেছিল পুলিশ। সে সময় একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল), যেখানে দেখা গিয়েছিল বারুইপুর থানার আইসি সমর দে-সহ কয়েকজন পুলিশকর্মী বিজেপি প্রার্থীকে মারধর করে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তুলছেন।

   

বিজেপির অভিযোগ ও পুলিশের পদক্ষেপ

বিজেপির দাবি, সে দিন বিকেলে এলাকায় ভাঙচুরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুর থানার পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকাকালীন বিনা প্ররোচনায় পুলিশ তাঁর ওপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, পরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয় বলে দাবি করেন বিশ্বজিৎ পাল। এই ঘটনায় তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

তদন্ত ও শাস্তি

বিশ্বজিৎ পালের করা অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। ভাইরাল ভিডিও এবং প্রাথমিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত আইসি এবং এসআই-এর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় দফতর। বর্তমানে ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google