সুতোয় ঝুলছে বর্ধমানের জামাই ইউনূসের চেয়ার, বাংলাদেশে সেনা শাসন?

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: অশীতিপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) ক্ষমতা সুতোয় ঝুলছে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাবেন বলে ঘনিষ্ঠ মহলে বলেছেন।নিরপেক্ষ নির্বাচন করানোর ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Bangladesh to Hold Elections in Late 2025 or Early 2026, Says Muhammad Yunus

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: অশীতিপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) ক্ষমতা সুতোয় ঝুলছে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাবেন বলে ঘনিষ্ঠ মহলে বলেছেন।নিরপেক্ষ নির্বাচন করানোর প্রশ্নে প্রবল চাপের মুখে ‘নাটক’ করে ক্ষমতা ছেড়ে দিতে চান ইউনূস এমনও চর্চা তুলে। ঢাকার রাজনীতিতে ক্ষমতা দখল, অভ্যুত্থান নতুন কিছু না। এমন আলোড়ন আগেও হয়েছে। তবে ইউনূসকে ঘিরে রাজনৈতিক পটচিত্রে জড়িয়ে থাকা পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানে এসে লেগেছে বাংলাদেশের রাজনৈতিক আঁচ। এই শহরেই থাকেন ইউনূসের নিকট আত্মীয়রা। তাদের দুলাভাই (জামাইবাবু) হলেন মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূসের প্রথম স্ত্রী ভেরা ফরেস্তেনকোর সঙ্গে বিচ্ছেদের পর আফরোজির সঙ্গে বিয়ে হয়। আফরোজি ইউনূসের নিজের শহর বর্ধমান। তার ভাই আসফাক হোসেন বর্ধমানেই থাকেন। ফলে দুলাভাই যখন পড়শি দেশের সরকার পরিচালনা করতে নামলেন তখন থেকে বর্ধমানের কৌলিন্য বেড়েছে। এখন তার পদত্যাগ ইস্যুতেও বর্ধমান চর্চিত।

   

বাংলাদেশে জনতার বিদ্রোহে শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর মুহাম্মদ ইউনূসের অবস্থান ঘিরে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সংঘাত তীব্র হয়েছে। এমনটা সে দেশের একদা ক্ষমতায় থাকা জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি ও জামাত ইসলামি জোট অথবা হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক শাসন ও পরে জাতীয় পার্টির শাসনেও হয়নি। ভারত সরকারের সঙ্গে বরাবরের ঘনিষ্ঠতা আওয়ামী লীগ দলের। দলটি এখন বাংলাদেশে নিষিদ্ধ।

গণবিদ্রোহে বাংলাদেশের তিন বারের টানা শাসক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিতাড়িত হয়। হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান জানিয়েছিলেন আপাতত সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। নির্বাচনের পর নির্বাচিত সরকার দেশ শাসন করবে। এর মাঝে সুষ্ঠু নির্বাচন করানো ও প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ধর্মীয় সংঘর্ষের ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক টামাটানি শুরু হয়।

রাজনৈতিক দলগুলোর তরফে জাতীয় নির্বাচন দ্রুত করার দাবি রাখা হয়েছে। ইউনূস বারবার বলেছেন সংস্কারের কাজ শেষ হলেই নির্বাচন হবে।অভিযোগ, পূর্বতন শেখ হাসিনা ভুয়ো ভোট করিয়ে ক্ষমতা ধরে রেখেছিলেন। তার পতনের পর ইউনূস বলেছিলেন জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। সেই চাওয়াই এখন ইউনূসের ঘুম কেড়েছে।

বাঙালির ভোট বড় কঠিন বিষয় অর্থনীতির নোবেলজয়ী ইউনূস হাড়ে হাড়ে একথা বুঝতে পারছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.