Bangladesh: সরকার-বিরোধীদের রাজনৈতিক সমাবেশে প্রত্যাশিত সংঘর্ষ, অগ্নিগর্ভ ঢাকায় পুলিশ নিহত

বাংলাদেশে (Bangladesh) আসন্ন জাতীয় নির্বাচন কেমন হতে যাচ্ছে তার সুস্পষ্ট ইঙ্গিত মিলে গেল শনিবার। প্রত্যাশিতভাবেই সরকারপক্ষ আওয়ামী লীগ ও অন্যতম বিরোধী দল বিএনপির রাজনৈতিক সমাবেশ-জমায়েত ঘিরে সংঘর্ষে জ্বলছে ...

By Rana Das

Published:

Follow Us

বাংলাদেশে (Bangladesh) আসন্ন জাতীয় নির্বাচন কেমন হতে যাচ্ছে তার সুস্পষ্ট ইঙ্গিত মিলে গেল শনিবার। প্রত্যাশিতভাবেই সরকারপক্ষ আওয়ামী লীগ ও অন্যতম বিরোধী দল বিএনপির রাজনৈতিক সমাবেশ-জমায়েত ঘিরে সংঘর্ষে জ্বলছে ঢাকা। রাস্তায় পড়ে পুলিশের দেহ। একাধিক জখম। শয়ে শয়ে গ্রেফতার। চেনা পরিচিত জ্বলন্ত রাজনৈতিক পরিস্থিতি। সংঘর্ষের জের ধরেই রবিবার বারো ঘণ্টার হরতাল ঘিরে নতুন করে উত্তেজনা।

বাংলাদেশের রাজনীতিতে দুই যুযুধান শিবির সরকারে থাকা দল আওয়ামী লীগ ও অন্যতম বিরোধী দল বিএনপি। শনিবার বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার নয়া পল্টনে সমাবেশ করবে স্থির করে। একইসাথে বিএনপির ঘনিষ্ঠ জামাত ইসলামি ঢাকায় সমাবেশ করে। বিএনপি-জামাতের পাল্টা জমায়েত করে আওয়ামী লীগ। তিনপক্ষের বিপুল সমর্থক জমায়েতে সংঘর্ষ হবার যে আশঙ্কা ছিল তা অচিরেই শুরু হয়ে যায়। বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের রেশ ঢাকায় ছড়িয়ে পড়ে।

   

হাসপাতালে হামলা, গাড়িতে আগুন ধরানোয় অভিযুক্ত বিএনপি। আর আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের উপর হামলার অভিযোগও উঠেছে। নয়াপল্টনে বিএনপি সমর্থকদের সাথে সংঘর্ষে পুলিশের এক কর্মী নিহত। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এক ছাত্রদল নেতা। ছাত্রদল হলো বিএনপির শাখা সংগঠন।

এদিকে আ়ওয়ামী লীগের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার হরতাল ঘোষণা করেন। এই হরতাল সমর্থন করেছে জামাত ইসলামি, গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে আওয়ামী লীগ জানিয়েছে রবিবার হবে শান্তি সমাবেশ। হরতাল ঘিরে ঢাকা ফের অগ্নিগর্ভ হতে চলেছে বলেই আশঙ্কা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google