ভোটের মাঝেই কাঁপল বাংলাদেশ! হাসিনা-গড় গোপালগঞ্জে জোরাল বিস্ফোরণ

ঢাকা: বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিনে গোপালগঞ্জ সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে ককটেল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আনসার বাহিনীর দুই সদস্যসহ মোট তিনজন আহত…

blast in Bangladesh

ঢাকা: বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিনে গোপালগঞ্জ সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে ককটেল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আনসার বাহিনীর দুই সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৪) নামক এক নাবালিকা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

   

নিরাপত্তা ব্যবস্থা জোরদার blast in Bangladesh

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই কেন্দ্রটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

গোপালগঞ্জের পরিস্থিতি

উল্লেখ্য, গোপালগঞ্জ বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। দেশের অন্যান্য এলাকার তুলনায় গোপালগঞ্জে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম বলে খবর পাওয়া গিয়েছে। বুধবার রাতেও জেলা সদর ও টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।