প্রধান শিক্ষককে জুতো পেটা করলেন শাসকদলের নেত্রী ‘রাঙা ভাবি’

শাসকদলের নেত্রীর দাপটে থরহরিকম্প। তিনি স্কুলে ঢুকে প্রধান শিক্ষকে মনের সুখে জুতো পেটা করলেন। চড় থাপ্পড় মারলেন। ভয়ে কেউ কিছু বলেনি। এমনই পরিস্থিতি। জুতো পেটা খাওয়া শিক্ষক অপমানে ...

By Rana Das

Published:

Follow Us

শাসকদলের নেত্রীর দাপটে থরহরিকম্প। তিনি স্কুলে ঢুকে প্রধান শিক্ষকে মনের সুখে জুতো পেটা করলেন। চড় থাপ্পড় মারলেন। ভয়ে কেউ কিছু বলেনি। এমনই পরিস্থিতি। জুতো পেটা খাওয়া শিক্ষক অপমানে হতবাক। বিদ্যালয়ে ছড়িয়েছে ভয়।

জানা গিয়েছে দাপুটে নেত্রী রাঙা ভাবির পুত্র ওই স্কুলে পড়ে। ছেলের সাথে নেত্রী স্কুলে গিয়েছিলেন। প্রধান শিক্ষক একটু দেরি করে আসায় ওই নেত্রী শাস্তি দেন। এর জেরে তীব্র বিতর্ক।

   

বাংলাদেশের (bangladesh) শাসকদল আওয়ামী লীগ। দলটির খুলনা বিভাগের চুয়াডাঙ্গার আলমডাঙা এলাকার নেত্রী নেত্রী সামসাদ রানু। তিনি এলাকায় রাঙা ভাবি নামে পরিচিত। তার বিরুদ্ধে স্থানীয় আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে জুতো পেটা করার অভিযোগ উঠেছে। ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়ৈস হোসেনের সামনেই এমন ঘটনা ঘটে।

সামসাদ রানু ওরফে রাঙা ভাবি আলমডাঙ্গা পুরসভা এলাকার আওয়ামী লীগের নেত্রী। তার ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে। ছেলের কাজে তিনি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে ঢুকে দেখতে পান প্রধান শিক্ষক উপস্থিত হননি।  স্কুলে দেরি করে আসায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেত্রী প্রথমে চড় থাপ্পড় ও পরে পায়ের স্যান্ডেল খুলে পেটান প্রধান শিক্ষককে। এরপরই রাঙা ভাবি স্কুল ছেড়ে চলে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, আমি অফিসের ভেতরেই ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই স্যারকে মারধর শুরু করা হয়। প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, যা ঘটেছে তা আপত্তিকর ও অপমানের। আইনগত সিদ্ধান্ত নেব।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google