Khela Hobe: জনতা জবাই করবে আতঙ্কে ‘খেলা হবে’ সৃষ্টিকর্তা ওসমান ভাই আত্মগোপনে

খেলা হবে-তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় রাজনৈতিক স্লোগান। আগামী বিধানসভা নির্বাচনে দলের জন্য ২১৫ আসনের লক্ষ্যমাত্রায় সিলমোহর দিয়ে মমতা বলেছেন আরও জোরে খেলা হবে। বৃহস্পতিবার তিনি ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

খেলা হবে-তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় রাজনৈতিক স্লোগান। আগামী বিধানসভা নির্বাচনে দলের জন্য ২১৫ আসনের লক্ষ্যমাত্রায় সিলমোহর দিয়ে মমতা বলেছেন আরও জোরে খেলা হবে। বৃহস্পতিবার তিনি দলের বৈঠক (মিনি রাজ্য সম্মেলন) থেকে প্রিয় স্লোগান দিতেই তৃণমূল সমর্থকরা চনমনে। কারণ, লক্ষ্যমাত্রা বিরাট। কলকাতা থেকে মমতা খেলা হবে বলার ভিডিও ভাইরাল। সেই ভিডিও বাংলাদেশেও ছড়িয়েছে।

পড়শি দেশের পলাতক আওয়ামী লীগ বাহুবলী নেতা শামিম ওসমান রাজনৈতিক হুমকি খেলা হবে স্লোগানের সৃষ্টিকর্তা! বিতর্কিত নির্বাচনে বারবার ক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা বলে আন্তর্জাতিক মহলের অভিযোগ। সেই নির্বাচনগুলিতে শামিম ওসমানের তৈরি খেলা হবে স্লোগান চলত। স্লোগানটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ছড়ায়। বিগত নির্বাচনগুলিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বারবার বলেছেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।

   

খেলা হবে হুমকি সৃষ্টিকর্তা শামিম ওসমান ওরফে ওসমান ভাই নিজের দেশে নাকি অন্যদেশে লুকিয়ে আছেন সরাসরি এ বিষয়ে কিছু জানায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গতবছর (২০২৪) ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশে টানা তিন দফায় সরকার গড়া আওয়ামী লীগের পতন হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রিত। তিনি গণহত্যাকারী স্বৈরাচারী হিসেবে নিজের দেশে ধিকৃত হচ্ছেন। দাবি উঠছে মৃত্যুদণ্ডের। তার দলের বহু নেতা-নেত্রীরা গণহত্যার মামলায় ধৃত ও বিচারাধীন। আর কুখ্যাত শামিম ওসমান নিরুদ্দেশ।

শামিম ওসমানের রাজনৈতিক হুমকি ‘খেলা হবে’। তিনি নারায়ণগঞ্জে দলীয় সমর্থকদের সভা থেকে বিরোধীদের হুমকি দিয়েছিলেন। ভোটের আগেই ভোটে জিতে যেতেন শামিম ওসমান। সেই বিতর্কিত ওসমান ভাই গণবিদ্রোহের পর আত্মগোপনে। পরিস্থিতি এমন যে তাকে কাছে পেলেই জনতা জবাই করে দেবে। ভয়াল শামিম ওসমান এখন নিজেই ভয়ে ভীত।

নারায়ণগঞ্জের জামতলার যে বিরাট বাড়ি থেকে ওসমান ভাইয়ের রাজত্ব চলত আজ সেখানে নীরবতা। বাড়ির নাম ‘বায়তুল আমান‘। গণবিদ্রোহ দমনে শামিম ওসমানের নির্দেশে সশস্ত্র হামলার ছবি ভাইরাল হয়েছে। সরকার পতনের পরবিক্ষুব্ধ জনতা তার এই বাড়িতে হামলা চালায়। বাড়ি ধংস।

শামিম ওসমান রক্তাক্ত বাংলাদেশ নেই তবে এমনও দাবি তিনি বর্তমান সরকারের সঙ্গে আপোশ করে লুকিয়ে আছেন। কখনো তাকে কলকাতা, আজমেঢ় শরিফ, দিল্লিতে দেখা গেছে বলে দাবি উঠেছে। তবে কোনো দাবিই নিশ্চিত নয়। উল্লেখ্য নারায়ণঞ্জ-৪ আসনের প্রাক্তন সাংসদ শামিম ওসমান ও তার স্ত্রী এবং দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার আদালত। তবে তিনি ধরাছোঁয়ার বাইরে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google