লাগু বিধি নিষেধ! কারা পাবেন কেদার-বদ্রীতে প্রবেশাধিকার?

দেরাদুন: উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার অন্যতম কেন্দ্রবিন্দু বদ্রীনাথ ও কেদারনাথ ধাম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। সোমবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ...

By Moumita Biswas

Published:

Follow Us
Badrinath Kedarnath entry strategy

দেরাদুন: উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার অন্যতম কেন্দ্রবিন্দু বদ্রীনাথ ও কেদারনাথ ধাম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। সোমবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (BKTC) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে এই দুই পবিত্র ধাম এবং কমিটির নিয়ন্ত্রণাধীন অন্য কোনও মন্দিরে অ-হিন্দুদের প্রবেশাধিকার থাকবে না।

কেন এই সিদ্ধান্ত?

বিকেটিসি (BKTC) সভাপতি হেমন্ত দ্বিবেদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কমিটির নিয়ন্ত্রণাধীন সমস্ত মন্দিরে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। মূলত কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দিরগুলির ধর্মীয় পবিত্রতা ও ঐতিহ্য রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কমিটির আগামী বোর্ড সভায় এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাশ করা হবে।

   

২৩ এপ্রিল খুলছে বদ্রীনাথের দরজা Badrinath Kedarnath entry strategy

এদিকে, শীতকালীন ছয় মাসের বিরতির পর আবারও ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বদ্রীনাথ মন্দিরের দরজা। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত এই মন্দিরের প্রবেশদ্বার আগামী ২৩ এপ্রিল ভক্তদের জন্য উন্মুক্ত হবে বলে শুক্রবার মন্দির কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতি বছর শীতকালে প্রচণ্ড তুষারপাতের কারণে হিমালয়ের এই উচ্চতীর্থে সাধারণের প্রবেশ বন্ধ থাকে।

চারধাম যাত্রায় কড়াকড়ি

উত্তরাখণ্ডের চারধাম যাত্রার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে গত কয়েক বছর ধরেই নানা নিয়মকানুন চালু করা হচ্ছে। অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার এই নতুন সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই একটি বড় অংশ। এর ফলে বদ্রীনাথ এবং কেদারনাথের মতো শতাব্দী প্রাচীন মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই উপাসনার সুযোগ পাবেন।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google