ATK Mohun Bagan : হায়দরাবাদ থেকে ৫ বছরের চুক্তিতে ফুটবলার আসছেন বাগানে

কম বয়সী প্রতিভাবান ফুটবলার। লম্বা চুক্তি করতে দেরি করেনি এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। হায়দরাবাদ এফসি +Hyderabad FC) থেকে পাঁচ বছরের চুক্তিতে সবুজ মেরুন শিবিরে আসছেন ভারতের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan

কম বয়সী প্রতিভাবান ফুটবলার। লম্বা চুক্তি করতে দেরি করেনি এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। হায়দরাবাদ এফসি +Hyderabad FC) থেকে পাঁচ বছরের চুক্তিতে সবুজ মেরুন শিবিরে আসছেন ভারতের এক তরুণ প্রতিভা।

বুধবার রাতের দিকে সাড়া পড়ে গিয়েছিল ফুটবল মহলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আলোড়িত ফুটবল প্রেমীরা। পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহন বাগানের আসছেন আশীষ রাই। বিরাট অংকের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে কলকাতায় নিয়ে আসছে এটিকে মোহন বাগান।

   

ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান তারকা এই আশীষ রাই। মাত্র তেইশ বছর বয়সে জাতীয় স্তরের ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন। ২০১৯-২০২২ মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছেন প্রায় ৫০ টি ম্যাচ। ব্যাক কিংবা উইং বরাবর খেলতে পছন্দ করেন।

জানা গিয়েছে সিকিমের এই ফুটবলারকে নেওয়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের অন্য ক্লাবও আগ্রহী ছিল। কিন্তু বাগান ম্যানেজমেন্ট তাঁকে সই করানোর ব্যাপারে ছিল বদ্ধপরিকর। তাই বড় অংকের ট্রান্সফার ফি দিয়ে দলে আনতে দ্বিধা করেননি কর্তারা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google