ATK Mohun Bagan : মোহনবাগানে প্রায় পাকা এই ফুটবলার

কথাবার্তা প্রায় চূড়ান্ত। অপেক্ষা শুরু সই করার। এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) যোগ দিতে চলেছেন নতুন ফুটবলার। ময়দানে এমনটাই গুঞ্জন। বিশাল কাইথকে কেন্দ্র করে কিছু দিন ধরেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কথাবার্তা প্রায় চূড়ান্ত। অপেক্ষা শুরু সই করার। এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) যোগ দিতে চলেছেন নতুন ফুটবলার। ময়দানে এমনটাই গুঞ্জন।

বিশাল কাইথকে কেন্দ্র করে কিছু দিন ধরেই কানাঘুষো চলছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হওয়ার পথে বলে ফুটবল মহলের অনেকে মনে করছেন। বিশালকে একাধিক বর্ষের চুক্তির ভিত্তিতে দলে নেওয়া হতে পারে।

   

তাঁকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবও চেষ্টা করেছিল বলে সূত্র মারফৎ জানা গিয়েছিল। গত মরশুমে গোলরক্ষক সমস্যাতেও ভুগেছিল লাল হলুদ ক্লাব। অভিজ্ঞ অরিন্দম ভট্টাচার্য থাকলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। বেশ কিছু ম্যাচ তাঁকে থাকতে হয়েছিল সাইড লাইনের বাইরে। চোট নিয়েও আশঙ্কা ছিল। 

অন্য দিকে রেকর্ড অর্থের বিনিময়ে অমরিন্দর সিং-কে দলে নিয়েছিল সবুজ মেরুন শিবির। তিনিও তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি বলে অনেকে মনে করেন। অনুমান, তাঁকে রিলিজ করে দিতে পারে ক্লাব। বদলি হিসেবে বিশালকে দলে নেওয়া হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google