ATK Mohun Bagan : স্পেনের জাতীয় দলে খেলা স্ট্রাইকারকে নিতে পারে বাগান

দলবদলের বাজারে নিঃশব্দে কাজ করে চলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে মাঝমাঠ এবং দলের আক্রমণভাগকে আরও মজবুত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। স্পেনের জাতীয় দলে খেলা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দলবদলের বাজারে নিঃশব্দে কাজ করে চলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে মাঝমাঠ এবং দলের আক্রমণভাগকে আরও মজবুত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। স্পেনের জাতীয় দলে খেলা এক স্ট্রাইকার বাগানের নজরে রয়েছে বলে জানা যাচ্ছে।

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছিলেন আলভারো ভাস্কুয়েজ। আগামী দিনে তিনি কোন দলে যোগ দেন সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল মহল। স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে ভারতের একাধিক ক্লাব ইতিমধ্যে কথা বলেছে বলে অনুমান। চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলও তাঁকে সই করাতে আগ্রহী। সূত্রের খবর, এটিকে মোহন বাগানও চাইছে হাইপ্রোফাইল এই বিদেশিকে দলে নিতে।

   

কেরালা ব্লাস্টার্সে ২০২১ মরশুমে এসেছিলেন আলভারো। পরিসংখ্যান অনুযায়ী, ২১ ম্যাচ খেলে ৮ টি গোল করেছেন তিনি। প্রতিপক্ষের রক্ষণ দূর্গের সামনে যেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তেমনই নীচে নেমে খেলা তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর।

বছর তিরিশের এই ফুটবলার খেলেছেন লা লিগার নামকরা ক্লাব এসপ্যানিওল, গেটাফেতে। এছাড়াও সোয়ানসি সিটির হয়েও মাঠে নামছেন বেশ কিছু ম্যাচে। স্পেনের বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে ভালো রেকর্ড রয়েছে আলভারোর নামের পাশে। স্পেনের অনূর্ধ্ব ২০, ২১ ও ২৩ দলের হয়ে মোট ১৪ টি গোল করেছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google