ATK Mohun Bagan : ইরানের তারকা ডিফেন্ডারকে দলে চাইছে সবুজ-মেরুন

ডেভিড উইলিয়ামস দল ছেড়েছেন। তিনি এশিয়ান কোটার ফুটবলার। তাঁর বদলি হিসেবে একজনকে নিতেই হবে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ক্লাবকে। ইতিমধ্যে এশিয়ার এক ফুটবলারকে বাছাই করা হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ডেভিড উইলিয়ামস দল ছেড়েছেন। তিনি এশিয়ান কোটার ফুটবলার। তাঁর বদলি হিসেবে একজনকে নিতেই হবে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ক্লাবকে। ইতিমধ্যে এশিয়ার এক ফুটবলারকে বাছাই করা হয়েছে বলে আগে জানা গিয়েছিল।

এখনও পর্যন্ত যা খবর তাতে একজন এশিয়ান কোটার ডিফেন্ডারকে এটিকে মোহন বাগান নিতে পারে। ডেভিড উইলিয়ামস ফরোয়ার্ড ছিলেন। সেক্ষেত্রে আক্রমণ ভাগে অন্য কোনো বিদেশি ফুটবলারকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল, যিনি এশিয়ার নন।

   
ATK Mohun Bagan
একাধিকবার লিগ সেরা হওয়ার অভিজ্ঞতা রয়েছে।

ফুটবল মহলে গুঞ্জন, ইরানের ডিফেন্ডার হাদি মহাম্মদদিকে এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়েছে। তাঁকে নেওয়ার জন্য ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে অনুমান।

৩১ বছর বয়সী হাদি ইরানের বয়স বিত্তিক জাতীয় দলে খেলছেন। মূলত সেন্ট্রাল ব্যাকের ফুটবলার। সিনিয়র ক্লাব কেরিয়ারে খুব বেশি দলে খেলেননি। তবে কোনো ক্লাবে সই করলে সেখানে একাধিক মরশুমে থাকার নজির তাঁর রয়েছে। ডিফেন্ডার হলেও গোল করতে পারেন। কিছু গোল রয়েছে নামের পাশে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google