লিগ টেবলে মেরিনার্সদের লক্ষ্য ওপরে ওঠা

ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে মেরিনার্সরা ৭ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে,এক ম্যাচ ড্র এবং দুম্যাচ ...

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan draw against Mumbai City FC

ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে মেরিনার্সরা ৭ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে,এক ম্যাচ ড্র এবং দুম্যাচ হেরে লিগ টেবলে চার নম্বরে।

অন্যদিকে,বেঙ্গালুরু এফসি লিগ টেবলে ৯ নম্বরে, ৪ ম্যাচ হেরে, দুম্যাচ জিতে ও এক ম্যাচে ড্র করে বেশ কোণঠাসা অবস্থা।সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই পয়েন্ট টেবলের পরিসংখ্যান এগিয়ে রেখেছে সবুজ মেরুন ব্রিগেডকে।

   

হেড টু হেড দু’দল ISL টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে ৮ বার।৫ ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। দুই ম্যাচ জিতেছে ATK মোহনবাগান, এক ম্যাচ ড্র হয়েছে।গত আইএসএলের প্রথম সাক্ষাৎর রেজাল্ট ১-০ সেকেন্ড লেগে ২-০ এবং AFC গ্রুপ স্টেজে দুদলের মধ্যে খেলার ফলাফল ২-০ গোল।

প্রসঙ্গত,বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মেরিনার্সদের হয়ে টপ স্কোরার এই মুহুর্তে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। ৪ গোল এবং তিনটে গোলে ডেভিডের সহায়তা রয়েছে।দু’নম্বরে রয়েছে বিএফসির মিকু ফিডর যিনি সবুজ মেরুন শিবিরের জালে ২ গোল জড়িয়েছে।সব দিক দিয়ে দেখলে মেরিনার্সদের পাল্লা ভারী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তাই, ISL লিগ টেবলে মেরিনার্সদের লক্ষ্য ওপরে ওঠা

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google