মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে শহরে ফিরলেন বাগানের তারকা বিদেশি ফুটবলার

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে শহরে ফিরলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা বিদেশি ফুটবলার হুগো বুমোস (Hugo Bumos)।

By Rana Das

Published:

Follow Us
ATK_MB_hugo

স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে শহরে ফিরলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা বিদেশি ফুটবলার হুগো বুমোস (Hugo Bumos)।

এর ফলে এখন বেশ শক্তিশালী দেখাচ্ছে এটিকে মোহনবাগানকে। নিঃসন্দেহে মুম্বাই সিটি এফসির মতো এতো বড় মাপের দলের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বিদেশি ফুটবলারের যোগদান একটা দারুণ ইতিবাচক বিষয়।বছর শেষের ছুঁটি কাটাতে এটিকে মোহনবাগানের কোনও কোনও ফুটবলার দেশে ছিলেন, অথবা বিদেশে গেছিলেন। এই তালিকায় ছিলেন হুগো বুমোস’ও। বুমোস বিদেশে যাওয়ার পর থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিলো একাধিক গুজব, তিনি নাকি দেশে ফিরে গেছেন আর খেলবেন না সবুজ মেরুন জার্সি গায়ে।

   

তাই নাকি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফ্রেডরিকো গ‍্যালেগোকে দলে নিয়েছে সবুজ মেরুন শিবির, এমনটাও শোনা যাচ্ছিলো। এমন অযথা জন্ম নেওয়া সমস্ত জল্পনা উড়িয়ে অবশেষে মুম্বাই সিটি এফসির ম‍্যাচের প্রাক্টিসে নেমে পড়লো বুমোস। এবার তার যাবতীয় ধ‍্যান জ্ঞান আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচ।এখনো অবধি আইএসএলের কোনও দল মুম্বাই সিটি এফসিকে হারাতে, বুমোসরা কি পারবে ? সেটা জানতে আর অপেক্ষা কয়েক দিনের।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google