ATK Mohun Bagan: ‘বর্ণনা করা কঠিন’, এবারের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন তিরি

এবারের মরশুমটা খুব একটা ভালো যায়নি তিরির (ATK Mohun Bagan)। চোট সমস্যা নিয়ে শুরু, শেষেও তাই। সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে থেকেছেন দর্শকের ভূমিকায়। ফাইনালে পৌঁছতে পারেনি দল। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Atk Mohun Bagan

এবারের মরশুমটা খুব একটা ভালো যায়নি তিরির (ATK Mohun Bagan)। চোট সমস্যা নিয়ে শুরু, শেষেও তাই। সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে থেকেছেন দর্শকের ভূমিকায়। ফাইনালে পৌঁছতে পারেনি দল। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন এটিকে মোহন বাগান ডিফেন্ডার তিরির। 

সামাজিক মাধ্যমে করা পোস্টে তিরি বলেছেন, ‘এই মরশুমে যা কিছু ঘটেছে সে সব বর্ণনা করা কঠিন। অনেক কিছু বদল করার পরেও আমরা করোনা ভাইরাসের কবলে পড়েছিলাম। জৈব বলয়ে ছয় মাস…’

   

‘ শেষ মুহূর্ত পর্যন্ত দল সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। টানা দুটো মরশুম লড়াই চালিয়ে যাওয়া কঠিন। শিল্ডে পরাজয়। তারপর সেমিফাইনালেও হার।’ বলেছেন তিরি। ‘ আমরা আবার উঠে দাঁড়াবো। ফিরবো আগের থেকে শক্তিশালী হয়ে।’

ATK Mohun Bagan

 

<

p style=”text-align: justify;”>২০২০ থেকে এটিকে মোহন বাগানে রয়েছে অ্যাথেলেটিকো মাদ্রিদ বি দলের প্রাক্তন ডিফেন্ডার তিরি। ৩৩ টি ম্যাচ খেলেছেন সবুজ মেরুন জার্সিতে। এটিকের হয়ে দুটো মরশুমে খেলেছিলেন। ২০১৭-২০ মরশুমে ছিলেন জামশেদপুরে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google