ATK Mohun Bagan: নাওরেমকে সই করাতে গিয়ে জটিলতার মুখোমুখি মোহনবাগান

ইতিমধ্যে সকল ফুটবল প্রেমীরা জেনে গেছেন যে নংডংবা নাওরেমকে (Nongdamba Naorem) দলে নিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম

By Rana Das

Published:

Follow Us
Nongdamba Naorem

ইতিমধ্যে সকল ফুটবল প্রেমীরা জেনে গেছেন যে নংডংবা নাওরেমকে (Nongdamba Naorem) দলে নিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মঙ্গলবার, ৩১ জানুয়ারি বন্ধ হয়েছে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো। দল বদলের বাজারে প্রায় প্রতিটি দল’ই ফুটবলার কেনা বেচা করেছে। বেশ কিছু দল দারুণ চমক’ও দিয়েছে।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও নাওরেমের নাম কিন্তু এখনও অবধি সরকারি ভাবে ঘোষণা করেনি এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এর ফলে সবুজ মেরুন সমর্থকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নংডংবা নাওরেমকে দলে নিচ্ছে না?

   

আপামর সবুজ মেরুন সহ সকল ফুটবল সমর্থকদের আশ্বস্ত করে বলি এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। নাওরেম এফসি গোয়া দলের সাথে যে চুক্তিটি করেছিলেন সেটা ছিন্ন করে ফেলেছেন। চুক্তি ছিন্ন করায় সংশ্লিষ্ট ফুটবলার এখন ফ্রি এজেন্ট, আর নিয়ম অনুযায়ী একজন ফ্রি এজেন্ট ফুটবলার যেকোনো দলে যোগদান করতে পারে। চোট পেয়েছিলেন নংডংবা, তার পুরনো চোটের জন্যে এটিকে মোহনবাগানের মেডিকেল টেস্টে কোথাও সমস্যা জড়িয়েছেন তিনি, তাই এখনই এই ফুটবলার কে সই করাতে পারছেনা এটিকে মোহনবাগান,অথবা সময় বিলম্ব হচ্ছে বলা চলে।

তবে সংশ্লিষ্ট ফুটবলার যে এটিকে মোহনবাগানে সই করতে চলেছেন সেই বিষয় নিশ্চিত থাকা যায়।কারণ খোদ এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো নংডংবা কে দলে নেওয়ার ব‍্যাপারে ভীষণ আগ্রহী।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google