ATK Mohun Bagan : ১ কোটি টাকার বেশি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার আনছে বাগান

হেভিওয়েট ক্লাব হিসেবে সুনাম রয়েছে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan)। সঞ্জীব গোয়েঙ্কাদের দৌলতে সবুজ মেরুন শিবিরে টাকার অভাব নেই, এমন কথা ফুটবল প্রেমীদের মধ্যে আকচার শোনা যায়। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হেভিওয়েট ক্লাব হিসেবে সুনাম রয়েছে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan)। সঞ্জীব গোয়েঙ্কাদের দৌলতে সবুজ মেরুন শিবিরে টাকার অভাব নেই, এমন কথা ফুটবল প্রেমীদের মধ্যে আকচার শোনা যায়। সম্প্রতি সই সংবাদ এই প্রকার আলোচনার পালে আরও হওয়া যোগাবে।

জানা গিয়েছে যে এক কোটি টাকারও বেশি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার আনছে এটিকে মোহন বাগান। দল বদলের বাজারে হায়দরাবাদ এফসির তরুণ ফুটবলারকে নিশ্চিত করেছে এটিকে মোহন বাগান।

   

বুধবার রাতের দিকে সাড়া পড়ে গিয়েছিল ফুটবল মহলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আলোড়িত ফুটবল প্রেমীরা। পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহন বাগানের আসছেন আশীষ রাই। বিরাট অংকের ট্রান্সফার ফি দিয়ে সিকিমের এই খেলোয়াড়কে কলকাতায় নিয়ে আসছে এটিকে মোহন বাগান।

ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান তারকা এই আশীষ রাই। মাত্র তেইশ বছর বয়সে জাতীয় স্তরের ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন। ২০১৯-২০২২ মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছেন প্রায় ৫০ টি ম্যাচ। লেফট ব্যাক কিংবা উইং বরাবর খেলতে পছন্দ করেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google