Kiyan Nassiri: গত ডার্বির ‘হ্যাটট্রিক বয়’ কিয়ানের দিকে তাকিয়ে সবুজ-মেরুন

২৯ জানুয়ারি, ২০২২। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। পরিচয়ে তিনি লাল-হলুদের প্রাক্তন তারকা জামিদ নাসিরির ছেলে।

By Rana Das

Published:

Follow Us
kiyan nassiri

২৯ জানুয়ারি, ২০২২। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। পরিচয়ে তিনি লাল-হলুদের প্রাক্তন তারকা জামিদ নাসিরির ছেলে। বাবার প্রাক্তন দলের বিরুদ্ধে হ্যাটট্রিক গোল করে নজির গড়েছিলেন৷ শনিবারের ম্যাচে তিনিই হতে পারেন সবুজ-মেরুনের ট্রাম্প কার্ড৷ প্রথম একাদশে না হলেও পরিবর্ত খেলোয়াড় হিসাবে তাঁকে ব্যবহার করতে পারেন হুয়ান ফেরান্দো।

kiyan nassiri: ডার্বি ম্যাচে “হ্যাটট্রিক বয়” কিয়ান-বান্ধবীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

   

ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথোমার্ধে খাতা খুলতে পারেনি মোহনবাগান৷ এরপর দ্বিতীয়ার্ধে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমে বাজিমাত করেন কিয়ান নাসিরি। ৫৭ মিনিটে ডাচ তারকা ড্যারেন সিডলের গোল ফিরিয়ে দেন কিয়ান৷ পরে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন ডেভিড উইলিয়ামস। কিন্তু হাল ছাড়েনি কিয়ান।

সেই ম্যাচের শেষের দিকে পর পর দুটি গোল করে চমক দেয় সে৷ এর আগে বাইচুং ভুটিয়া, এডে চিডিদের মতো খেলোয়াড়দের বড় ম্যাচে হ্যাটট্রিকের নজির রয়েছে৷ সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে কিয়ান নাসিরির নাম৷ একাধিক খেলোয়াড় দলে না থাকায়, কিয়ানের দিকেই বিশেষ নজর রয়েছে সকলের।

ISL : ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরিকে নিয়ে চাঞ্চল্যকর পোস্ট ভাইরাল

তবে ডার্বিতে হ্যাটট্রিক করলেও বড় ম্যাচে দেখা যায়নি কিয়ান নাসিরিকে। আজকের ম্যাচে ৩ পয়েন্ট পেতে মরিয়া হুয়ান ফেরান্দো। কারণ, লিগ টেবিলে ৩ নম্বরে থেকে ঘরের মাঠে খেলার ফায়দা তুলতে চায় তাঁরা। অন্যদিকে, আজই ডার্বির শাপ মোচনে নামতে চলেছেন স্টিফেন কনস্টান্টাইনরা৷ সব মিলিয়ে, ডার্বি নিয়ে আজ আলাদা উত্তেজনা শুরু হয়েছে দর্শকদের মধ্যেই।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google