দেবীপক্ষের শুরুতেই বিষাদ! তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ১২ জন

তর্পণ করতে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়লেন ১২ জন৷ মহালয়ার সকালেই ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের(kolkata Incident)১১৭ নম্বর জাতীয় সড়কে৷ সূত্রের খবর, এই ভয়াবহ দুর্ঘটনার জেরে হারুড পয়েন্ট কোস্টাল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তর্পণ করতে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়লেন ১২ জন৷ মহালয়ার সকালেই ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের(kolkata Incident)১১৭ নম্বর জাতীয় সড়কে৷ সূত্রের খবর, এই ভয়াবহ দুর্ঘটনার জেরে
হারুড পয়েন্ট কোস্টাল থানার কাশীনগর এলাকায় সাতজন গুরুতর আহত হয়েছেন।

আজ মহালয়া৷ সকাল থেকেই বিভিন্ন ঘাটেই ভিড় সাধারণ মানুষের৷ কারণ সকল মানুষই আজ তর্পণ করতে যান৷ বিশেষ করে পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু৷ কিন্তু এদিনই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (kolkata Incident)৷ সকালে মায়াপুর ইস্কনের ১২ জন ভক্ত অটো ভাড়া করে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে নামখানা থেকে কলকাতার দিকে আসছিল একটি বাস।

   

সেই সময়ে রাস্তায় ধারে দাবিয়ে ছিল বিকল একটি গাড়ি৷ সেই মুহূর্তে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই গাড়িটিকে ধাক্কা মারে এবং পরে
তারপর রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই দ্রুত গতিতে এসে টোটোতে ধাক্কা মারে যাত্রিবাহী বাসে তাতে কমপক্ষে ১২ জন আহত হন।

এরপরই ঘটনাস্থলে ছটে আসেন স্থানীয় মানুষেরা৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও যাঁদের অবস্থা আগ্রস্ত বাস ও টোটোটিকে আটক করেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google