Assam: ‘মরিলে ইয়াতে মরিম’ উচ্ছেদের আগে হুঁশিয়ারি লামডিং বনবাসীদের, চাপে BJP

News Desk: মরতে হলে এখানেই মরব, বাঁচলে এখানেই বাঁচব। (অহমিয়া ভাষায় ‘মরিলে ইয়াতে মরিম, বাঁচিলে ইয়াতে বাঁচিব’) এমনই হুঁশিয়রি দিলেন অসমের (Assam) হোজাই জেলার লামডিং (Lumding) সংরক্ষিত বনাঞ্চলের ...

By Rana Das

Published:

Follow Us
assam lumding forest

News Desk: মরতে হলে এখানেই মরব, বাঁচলে এখানেই বাঁচব। (অহমিয়া ভাষায় ‘মরিলে ইয়াতে মরিম, বাঁচিলে ইয়াতে বাঁচিব’) এমনই হুঁশিয়রি দিলেন অসমের (Assam) হোজাই জেলার লামডিং (Lumding) সংরক্ষিত বনাঞ্চলের বাসিন্দারা। সোমবার থেকে টানা দুদিনের উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। তার আগেই লামডিং বনাঞ্চলের বাসিন্দাদের হুঁশিয়ারিতে চাপে পড়েছে অসমের বিজেপি সরকার।

রাজ্য প্রশাসন লামডিং সংরক্ষিত বনাঞ্চলে ‘জবরদখলকারী’ উচ্ছেদ অভিযান শুরু করছে সোমবার থেকে। উচ্ছেদ চলবে টানা ৪৮ ঘণ্টা। রবিবার সরকারি সময় শেষ। সোমবার সকালে বিরাট পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ফের বিতর্কের মুখে।তবে তিনি সিদ্ধান্তে অনড়।

   

অন্যদিকে লামডিং সংরক্ষিত বনাঞ্চলের বাসিন্দাদের (রাজ্য সরকার বলছে জবরদখলকারী) বড় অংশ এলাকা ত্যাগ করতে নারাজ। তবে বেশকিছুদন এলাকা ছেড়েছেন। যারা রয়েছেন তাদের এলাকা খালি করার কথা বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। তার মধ্যে হুঁশিয়ারি আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপরে চাপ বাড়ছে।

সম্প্রতি দরং (Darrang) জেলার গোরুখুঁটিতে ( Garukhuti) সংখ্যালঘু ধর্মাবলম্বী বাংলাভাষীদের উচ্ছেদে গুলি চালানো ও মৃত্যুর জেরে বিতর্কে জড়িয়েছে অসম ও কেন্দ্রের কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। এর মাঝেই হোজাই (Hojai) জেলার লামডিং (Lamding) সংরক্ষিত বনাঞ্চলে হবে উচ্ছেদ অভিযান।

উপনির্বাচনে একতরফা জয় পাওয়ার পরেই ফের উচ্ছেদ অভিযানে কোমর কষে নামছেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। গোরুখুঁটির রক্তাক্ত ঘটনার পর যে কোনওরকমে বিক্ষোভ ঠেকিয়ে লামডিং বনাঞ্চলে উচ্ছেদ অভিযানে অনড় রাজ্যের বিজেপি সরকার। এর জন্য বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করেছে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।

লামডিং সংরক্ষিত বনাঞ্চলে সোমবার সকাল থেকেই শুরু হবে এই উচ্ছেদ। প্রশাসনের তরফে দু দফায় চলবে উচ্ছেদ অভিযান। এরজন্য ব্যাপক প্রস্তুতি চলছে। উচ্ছেদ অভিযানে ‘জবরদখলকারী’ হটিয়ে ১,৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে বলে জানানো হয়েছে। প্রথম দফায় ৫০০ হেক্টর ভূমিকে দখলমুক্ত করার লক্ষ্য স্থির করেছে অসম সরকার।

হোজাই জেলা প্রশাসন জানিয়েছে, ৮ নভেম্বর লামডিং সংরক্ষিত বনাঞ্চলটির বেতনলা এবং লাংসিপাই গারো বস্তি এলাকায় এবং ৯ নভেম্বর কমারপানি অঞ্চলে উচ্ছেদ অভিযান চলবে। এলাকা পরিদর্শন করেছেন অসম পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক জি পি সিং, হোজাইয়ের জেলা শাসক অনুপম চৌধুরী, পুলিশ সুপার বরুন পুরকায়স্থ ,দক্ষিণ নগাঁও বন ডিভিশন হোজাইয়ের আধিকারিক গুনদীপ দাস।

উল্লেখ্য, হোজাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব (Shiladitya Dev) জনস্বার্থজনিত একটি আবেদন দাখিল করেছিলেন হাইকোর্টে। এই আবেদনের ভিত্তিতে আদালত লামডিং সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদের নির্দেশ দিয়েছে। বিজেপিতে থাকাকালীন বিতর্কিত মন্তব্য করে বারবার দেশজুড়ে সমালোচিত হয়েছেন শিলাদিত্য দেব। পরে তিনি বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ দেখান।

সম্প্রতি গোরুখুঁটির রক্তাক্ত উচ্ছেদের কথা মাথায় রেখে রাজ্য প্রশাসন সতর্ক। এবার যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে তার জন্য পুলিশ ও ১১ টিসিআরপিএফ কোম্পানি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হাতি ,ট্রাকটার, ঘোড়া ,গাড়ি ইত্যাদি।

উল্লেখ্য ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত লামডিং সংরক্ষিত বনাঞ্চলের কমারপানি অঞ্চলে ৫ বার উচ্ছেদ হয়েছিল। যদিও এতে কোনও লাভ হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google