Asian Boxing: এশিয়ান বক্সিংয়ে ভারতের দাপট, পুরুষ বিভাগে ৬টি পদক নিশ্চিত

এশিয়ান বক্সিং (Asian Boxing) চ্যাম্পিয়নশিপ ২০২৬ পুরুষদের টুর্নামেন্টটি সেমি-ফাইনাল পর্যায়ে পৌঁছেছে। মঙ্গোলিয়ার উলানবাটোরে আয়োজিত এই বিরাট আসরে মোট ২১টি জাতীয় ফেডারেশনের প্রায় ২৫০ জন বক্সার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের ...

By Sandipa Nandy

Published:

Follow Us
asian-boxing-championship-2026-india-men-6-medals-semi-finalists

এশিয়ান বক্সিং (Asian Boxing) চ্যাম্পিয়নশিপ ২০২৬ পুরুষদের টুর্নামেন্টটি সেমি-ফাইনাল পর্যায়ে পৌঁছেছে। মঙ্গোলিয়ার উলানবাটোরে আয়োজিত এই বিরাট আসরে মোট ২১টি জাতীয় ফেডারেশনের প্রায় ২৫০ জন বক্সার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ভারতের ৬জন পুরুষ বক্সার সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছেন।

৫ এপ্রিল ভারতের লোকেশ ৮৫ কেজি বিভাগে কোরিয়ার গিচে কিমের বিপরীতে নেমেছিলেন বক্সিং এরিনাতে। লোকেশ ৫-০ ব্যবধানে কোরিয়ার বক্সারকে পরাজিত করেন। অন্যদিকে ভারতের আকাশ ৭৫ কেজি বিভাগে
তুর্কমেনিস্তানের ইহলাস বাগটিয়ারভের প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁকেও ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন এই ভারতীয় বক্সার। এছাড়া হর্ষ চৌধুরী ৯০ কেজি বিভাগে কিরগিজস্তানের তিনিস্তান আলিবায়েভের বিপক্ষে নেমেছিলেন। তিনিও ৫-০ ব্যবধানে তিনিস্তানের বক্সারকে পরাজিত করেছেন।

   

এছাড়া ভারতের বাকি তিন সেমি-ফাইনালিস্টদের মধ্যে নরেন্দ্র +৯০ কেজি বিভাগে সংযুক্ত আরব আমিরাতের ওরখান আগায়েভকে ৫-০ ব্যবধানে হারিয়েছেন। ভারতের বিশ্বনাথ সুরেশ ৫০ কেজি বিভাগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়, কাজাখস্তানের সাঞ্জার তাশকেনবেকে ৫-০ ব্যবধানে হারিয়ে পদক জয় করেছেন। এছাড়া শচীনও নিজ সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়েছেন।

অঙ্কুশ ৮০ কেজি এবং আদিত্য ৬৫ কেজি বিভাগে কোয়ার্টার-ফাইনালে বাদ পড়েছেন। ভারতের পুরুষ বিভাগের এই জয়ের মাধ্যমে প্রত্যেক সেমি ফাইনালিস্ট দেশের জন্য একটি করে পদক নিশ্চিত করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google