Asia Cup Schedule: এশিয়া কাপের সূচি ঘোষণা হতে পাথে এই সপ্তাহে

এই সপ্তাহেই প্রকাশিত হতে পারে এশিয়া কাপের সূচি। এমনটাই জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। টুর্নামেন্টে শুরুর ম্যাচ অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানেই। ৩১ অগস্ট থেকে শুরু হবে এশিয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এই সপ্তাহেই প্রকাশিত হতে পারে এশিয়া কাপের সূচি। এমনটাই জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। টুর্নামেন্টে শুরুর ম্যাচ অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানেই। ৩১ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল খেলা হবে ১৭ সেপ্টেম্বর। ফাইনাল অবশ্য খেলা হবে শ্রীলঙ্কায়।

গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না তারা। ফলত এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি খেলা হবে শ্রীলঙ্কায়। তাতে অবশ্য আয়োজক পাকিস্তানই থাকছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “শনিবার (১৫ জুলাই) একটি বৈঠক হয়েছে। সেখানে পিসিবি এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যেরা ছিলেন। এশিয়া কাপের সূচি ঠিক করা হয় সেই বৈঠকে। সেই সূচি এই সপ্তাহের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে। উদ্বোধনী ম্যাচ হবে পাকিস্তানে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে আবেদন, পাকিস্তানে এসে খেলা উপভোগ করুন।”

   

এ বারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে ছ’টি দল- ভারত, পাকিস্তান ছাড়াও খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং নেপাল। ছ’টি দলকে ভাগ কথা হয়েছে দু’টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে সুপার ফোরে যাবে দু’টি করে দল। সেই পর্বের শেষে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে হবে ফাইনাল ম্যাচ। একটি গ্রুপে ভারত, পাকিস্তান এবং নেপাল রয়েছে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। গত বছর এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। আগের বার টি-২০ ফর্ম্যাটে হলেও এবছর আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বছর ৫০ ওভারে খেলা হবে।

ভারত পাকিস্তান সফর করতে না চাওয়ায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলানোর সিদ্ধান্ত নেন এশিয়ান ক্রিকেট কাউনসিল। ফলে পাকিস্তান থেকে ৯টি ম্যাচ সলে চলে যায় শ্রীলঙ্কায়। পাকিস্তানে পরে থাকে চারটি ম্যাচ।

শুরুতে রাজি না হলেও এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শনিবার নতুন করে বেঁকে বসেছে তারা। পাকিস্তানে আরও বেশি ম্যাচ দেওয়ার দাবি করেছিল সে দেশের বোর্ড। একমাত্র নেপালের বিরুদ্ধে নিজের মাটিতে খেলবে পাকিস্তান। পাকিস্তান বোর্ড তাদের দেশে আরও বেশি ম্যাচের দাবি করে। সেটা আদৌ হয়েছে কি না, জানা যাবে সূচি ঘোষণার পর।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google