বৃষ্টি পড়তেই ঘুরে আসুন শান্তিনিকেতন থেকে

লালমাটির দেশে রবিঠাকুরের আপন গাঁয়ে (Santiniketan) নীল আকাশে ধরা দেয় মেঘমল্লারের দল। শান্তির খোঁজে শান্তিনিকেতন যান না, এমন বাঙালি এ বঙ্গে অন্তত পাওয়া দুষ্কর। কী দেখবেন – রবিঠাকুরের ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Santiniketan

লালমাটির দেশে রবিঠাকুরের আপন গাঁয়ে (Santiniketan) নীল আকাশে ধরা দেয় মেঘমল্লারের দল। শান্তির খোঁজে শান্তিনিকেতন যান না, এমন বাঙালি এ বঙ্গে অন্তত পাওয়া দুষ্কর।

কী দেখবেন –
রবিঠাকুরের দেশে সকাল হবে আলসেমিতে। খেয়ে নেয়ে তবেই বের হবেন লালমাটির দেশে। কারণ আদিবাসী গ্রামে একবার গেলে আর ফিরে আসতে মন চাইবে না। বিকেল হলে বেরিয়ে পড়তে পারেন কোপাই নদীর উদ্দেশ্যে।জ্যোত্‍স্না রাতে সুন্দরী খোয়াইকে একবার যে দেখেছে, তারই হয়ে গেছে চিরকালের তরে। সঙ্গে সাঁওতাল নাচের নেশা আপনাকে মাতাল করবেই। আর ফেরার পথে সোনাঝুরির হাট থেকে কেনাকাটা করতে ভুলবেন না।

   

Santiniketan

কীভাবে যাবেন –
বসন্ত উত্‍সব কিংবা পৌষ মেলায় তো হামেশাই ভিড় থাকে। তবে, বৃষ্টির দিনে সোনাঝুরির রূপ একান্তে উপভোগ করা যায়। বোলপুর বা প্রান্তিক স্টেশনে নেমে অটো রিক্সা বা পায়ে টানা রিক্সা করে যাওয়া যায় সোনাঝুড়িতে। বাস সার্ভিস তো রয়েছেই, অনেকে প্রাইভেট কার ভাড়া করেও যান।

কোথায় থাকবেন –
হামেশাই পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাই হোটেল পরিষেবা বেশ উন্নত সোনাঝুরির কাছে। চাইলে শান্তিনিকেতনেও থাকা যেতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google