Ration Scam: বিপুল লেনদেনের ‘বালুদা’ কে? ইডির প্রশ্নে মন্ত্রী জ্যোতিপ্রিয় নীরব

বালুদা কে? ইডি জানতে চায়। কারণ, রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়িতে পাওয়া মেরুন ডায়েরিতে লেখা আছে ‘বালুদা’। বিপুল সন্দেহজনক লেনদেন হয়েছে এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Jyoti Priya Mallick

বালুদা কে? ইডি জানতে চায়। কারণ, রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়িতে পাওয়া মেরুন ডায়েরিতে লেখা আছে ‘বালুদা’। বিপুল সন্দেহজনক লেনদেন হয়েছে এই নামেই। ইডি জানতে চায় ‘বালু’ পরিচয়। তবে জ্যোতিপ্রিয় নীরব থাকেন। তবে নাছোড়বান্দা ইডি। আগেই ধরা পড়া বাকিবুরের বয়ান ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা চলছে তাতে সহযোগিতা করেননি তিনি।

তৃণমূল নেতা ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশির দিন গত ২৬ আগস্ট ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, “বালুর শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব।” মুখ্যমন্ত্রীর ‘বালু’ জ্যোতিপ্রিয় মল্লিক। তৃ়ণমূল দল ও রাজনৈতিক মহলে তিনি ‘বালুদা’ নামেই সুপরিচিত।

   

মন্ত্রীকে একটি বিশেষ ঘরে রাখা হয়েছে। তাঁর দুই আপ্তসহায়কের কাছ থেকে তথ্য নিয়েছে ইডি। রেশন দুর্নীতির সময় জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন খাদ্যমন্ত্রী। পরে তাকে বনমন্ত্রী করেন মমতা। রাজ্য মন্ত্রিসভার সদস্য ও তৃণমূলের হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিপুল সম্পত্তির হিসেব ও আয় খতিয়ে দেখছে ইডি। মিলছে বিস্তর অসঙ্গতি।

বাবা শারীরিকভাবে সুস্থ। তিনি নিজেই জেরার মুখোমুখি হতে চান এমনই বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজতে মন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা চলছে। রেশন দুর্নীতির তদন্তে তাকে গ্রেফতার করেছে ইডি। তবে জানা যাচ্ছে, ইডির অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন মন্ত্রী।

এই মামলায় মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস ও বর্তমানে দায়িত্বে থাকা অমিত দের বয়ান ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা চলবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google