অর্জুন কাপুর কি কষ্টে আছেন? রহস্যময় পোস্টে অভিনেতা লিখলেন…

অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) সঙ্গে বিচ্ছেদের পর আবার শিরোনামে অর্জুন কাপুর (Arjun Kapoor)। সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন অভিনেতা অর্জুন কাপুর। আর সেই পোস্টের কথা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) সঙ্গে বিচ্ছেদের পর আবার শিরোনামে অর্জুন কাপুর (Arjun Kapoor)। সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন অভিনেতা অর্জুন কাপুর। আর সেই পোস্টের কথা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অভিনেতা কষ্টে আচ্ছেন এমনই অনুমান অনুরাগীদের।

পোস্টে লেখা ছিল “অনুশোচনা থেকে যন্ত্রণার চেয়ে শৃঙ্খলা থেকে ব্যথা পাওয়া ভাল।” প্রসঙ্গত, তার জন্মদিনের কয়েকদিনের মধ্যেই এমন পোস্ট করলেন অভিনেতা (Arjun Kapoor)। তার জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন না মালাইকা।

   

মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুর (Arjun Kapoor) গত মাস থেকে তাদের কথিত বিচ্ছেদের জন্য খবরের শিরোনামে আসেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে তাঁরা দুজনেই পারস্পরিক সম্পর্কে ইতি টেনেছেন। সেই সূত্রের কথায়, ” মালাইকা এবং অর্জুনের একটি বিশেষ সম্পর্ক ছিল এবং তারা দুজনেই একে অপরের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রাখবেন। তারা জীবনের পৃথক পথ বেছে নিয়েছেন এবং এই বিষয়ে তাঁরা মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রাখবেন।

কেন ছিলেন না বোন সোনাক্ষীর বিয়েতে ? মুখ খুললেন লভ

সূত্রটি যোগ করেছে, “তাদের মধ্যে একটি একটি দীর্ঘ, প্রেমময়, সম্পর্ক ছিল যা দুর্ভাগ্যবশত এখন তার গতিপথ বদলেছে । এর মানে এই নয় যে তাদের মধ্যে কোনও তিক্ততা রয়েছে। তারা একে অপরকে অত্যন্ত সম্মান করেন । তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও একে অপরকে একই সম্মান দিতে থাকবে। তারা দুজনেই বছরের পর বছর ধরে একটি সম্পর্কের মধ্যে ছিল এবং তারা আশা রাখেন যে তাদের অনুরাগীরা তাদের গোপনীয়তাকে সম্মান করবেন । “

যদিও মালাইকা এবং অর্জুন এখনও তাদের বিচ্ছেদের গুজবগুলি নিয়ে মুখ খোলেননি, একটি সাক্ষাৎকারে ‘ভালোবাসা’ নিয়ে মালাইকা জানিয়েছিলেন , “আমি কখনই সত্যিকারের ভালোবাসা খোঁজ করা ছেড়ে দেবো না। আমি শেষ অব্দি প্রকৃত ভালোবাসার জন্য লড়তে পারি। তবে আমি খুব বাস্তববাদীও এবং জানি যে কোথায় থিম যেতে হয় ।”

২০১৮ সালে মালাইকার ৪৫ তম জন্মদিনে, মালাইকা এবং অর্জুন তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। ২০২২ সালে, তাদের ব্রেকআপের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে porl। অর্জুন ইনস্টাগ্রামে মালাইকার সাথে একটি ছবি শেয়ার করে গুজব উড়িয়ে দেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google