IPL-এ কোনও দল না পাওয়া ভারতীয় ব্যাটসম্যান খেললেন ১৫৩ রানের ইনিংস

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ( IPL) নিলামে টাকার ছড়াছড়ি। বিদেশি ক্রিকেটারদের জন্য হয়েছে টাকার বৃষ্টি। এরপর প্রশ্ন উঠেছিল আইপিএল ভারতীয় তরুণ খেলোয়াড়দের জন্য কতটা কার্যকরী? এই প্রশ্ন আরও একবার ...

By Rana Das

Published:

Follow Us
Ankit Bawne

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ( IPL) নিলামে টাকার ছড়াছড়ি। বিদেশি ক্রিকেটারদের জন্য হয়েছে টাকার বৃষ্টি। এরপর প্রশ্ন উঠেছিল আইপিএল ভারতীয় তরুণ খেলোয়াড়দের জন্য কতটা কার্যকরী? এই প্রশ্ন আরও একবার উস্কে দিলেন মহারাষ্ট্রের Ankit Bawne।

শুরু হয়েছে এবারের Ranji Trophy। ইতিমধ্যে একাধিক রাজ্যের একাধিক ক্রিকেটার নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। রিঙ্কু সিংয়ের মতো প্রচারের আলোকে থাকা ক্রিকেটার যেমন রান পেয়েছেন, তেমনই অঙ্কিতের মতো কম পরিচিতি ক্রিকেটাররা রান পেয়েছেন ব্যাটে। এই Ankit Bawne ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দল পাননি। শেষবার আইপিএলে সুযোগ পেয়েছিলেন যখন দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস।

   

মণিপুরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন Ankit Bawne। ১৭২ বলে করেছেন ১৫৩ রান। তার ইনিংসে রয়েছে ১৮ টা বাউন্ডারি ও ৬ টা ওভার বাউন্ডারি। দলের হয়ে অন্তিম উইকেটে দারুণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। একাদশতম ব্যাটসম্যানের সঙ্গে ৭০ রানের পার্টনারশিপ অঙ্কিতের। যার মধ্যে অঙ্কিত নিজে করেছেন ৬৭ রান।

ঘরোয়া ক্রিকেটে এর আগেও নিজের জাত চিনিয়েছেন Ankit Bawne। বিজয় হাজারে ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে করেছিলেন শতরান। ১০৫ বলে খেলেছিলেন ১৬৭ রানের ইনিংস।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google