Ancient Treasures: নদীগর্ভে উদ্ধার শতাব্দী প্রাচীন বিষ্ণু মূর্তি

বেঙ্গালুরু: নদীগর্ভে উদ্ধার ভগবান বিষ্ণুর মূর্তি। পাশাপাশি একটি শিবলিঙ্গও উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এগুলি কমপক্ষে কয়েকশো বছরের পুরনো (Ancient Treasures)। এক হাজার বছরেরও পুরনো হতে পারে বলেও মনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Centuries-Old Vishnu Idol and Shivling Found in Karnataka Riverbed

বেঙ্গালুরু: নদীগর্ভে উদ্ধার ভগবান বিষ্ণুর মূর্তি। পাশাপাশি একটি শিবলিঙ্গও উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এগুলি কমপক্ষে কয়েকশো বছরের পুরনো (Ancient Treasures)। এক হাজার বছরেরও পুরনো হতে পারে বলেও মনে করা হচ্ছে।

কয়েকদিন আগে বিষ্ণুর মূর্তি এবং শিবলিঙ্গ উদ্ধার হয় কর্নাটক এবং তেলেঙ্গানা সীমানায়। সেগুলি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে। বুধবার সকালে সরকারিভাবে এই খবর জানানো হয়।

   

কর্নাটকের রাইচুরে নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ চলছিল। পিলার খোঁড়ার সময় এই বিষ্ণু মূর্তি এবং শিবলিঙ্গ উদ্ধার হয়। মনে করা হচ্ছে যে নদী ভাঙনের জেরে মন্দির তলিয়ে যায়। উন্নতমানের মূর্তি এবং শিবলিঙ্গ এত বছর পরেও জলের নীচে অক্ষত রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google