প্রতি কলের আগে বচ্চনের সতর্কবাণী শুনে বিরক্ত? জানুন কীভাবে সরাবেন

বর্তমানে অনেক মোবাইল ব্যবহারকারী কল করার সময় এক অচেনা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কল করার সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কণ্ঠে একটি সাইবার নিরাপত্তা সতর্কবাণী (Amitabh ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amitabh Bachchan’s Cyber Alert Message Disable

বর্তমানে অনেক মোবাইল ব্যবহারকারী কল করার সময় এক অচেনা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কল করার সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কণ্ঠে একটি সাইবার নিরাপত্তা সতর্কবাণী (Amitabh Bachchan’s Cyber Alert)। তিনি বলছেন, “দেশে প্রতিদিন ৬০০০-এরও বেশি মানুষ সাইবার অপরাধীদের দ্বারা কোটি কোটি টাকা হারাচ্ছেন…” এই বার্তাটি কল সংযোগ হওয়ার আগে ৩০ সেকেন্ড ধরে শোনা যাচ্ছে, যা এখন সাধারণ মানুষের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সতর্কবাণী এখন বিরক্তির কারণ

সরকার এবং টেলিকম সংস্থাগুলি এই সতর্কবার্তা চালু করেছে সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। মানুষ যাতে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে, অপরিচিত নম্বর থেকে আসা ফোনে ব্যক্তিগত তথ্য না দেয় এবং OTP শেয়ার না করে – এইসব গুরুত্বপূর্ণ সতর্কতা দিতে এই কলার টিউন (Amitabh Bachchan’s Cyber Alert)। কিন্তু সমস্যা হল, প্রতিটি ফোন কলের আগে এটি শুনতে বাধ্য হওয়ায় অনেকের কাছে এটি সময় নষ্ট ও ঝামেলার বিষয় হয়ে উঠেছে, বিশেষত জরুরি সময়ে।

   

Vivo X Fold 5 এবার ভারতে, 6000mAh ব্যাটারি ও Zeiss ক্যামেরা সহ জুলাইয়ে লঞ্চ

এই কলার টিউন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বহু ব্যবহারকারী জানিয়েছেন, তারা এই বার্তা বারবার শুনে বিরক্ত হয়ে গেছেন। কেউ কেউ তথ্যের অধিকার আইনের আওতায় (RTI) এই বার্তার বৈধতা ও অপসারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি অনেকেরই স্মরণ করিয়ে দিচ্ছে করোনাকালে চালু হওয়া সেই স্বাস্থ্য সতর্ক বার্তার কথা, যেটি একসময় প্রত্যেক ফোনের আগে শোনা যেত এবং পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল।

এইভাবে সরাতে পারেন সতর্কবাণী কলার টিউন

যদিও সরকারিভাবে এই কলার টিউন বন্ধ করার কোনও ঘোষণা হয়নি, তবে ব্যবহারকারীদের অনেকেই জানিয়েছেন যে এই বার্তা স্কিপ করার সহজ উপায় রয়েছে। কল করার সময় যখন এই সতর্কবাণী শুরু হয়, তখন ফোনের ডায়ালার বা কি-প্যাড খুলে ‘1’ চাপলে বার্তাটি বন্ধ হয়ে যায় এবং সরাসরি কল সংযোগ হয়ে যায়। কেউ কেউ জানিয়েছেন যে ‘0’ অথবা ‘8’ চাপলেও একই ফল পাওয়া যায়।

সাইবার অপরাধ নিয়ে সচেতনতা জরুরি, তবে সেই বার্তা পৌঁছে দেওয়ার পদ্ধতি যদি ব্যবহারকারীদের প্রতিনিয়ত বিরক্ত করে তোলে, তবে সেটি কার্যকরী হয় না। এখন দেখা যাক সরকার বা টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে জনমানসের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে কোনও পরিবর্তন আনে কিনা। এরই মধ্যে যারা এই সতর্কবার্তা (Amitabh Bachchan’s Cyber Alert) থেকে মুক্তি পেতে চান, তারা সহজেই উপরের উপায়ে এটি স্কিপ করতে পারেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google