Amit Shah: গরুপাচার মামলায় চাঞ্চল্যর মাঝেই আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে শাহ

আগামী বুধবার আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্ত পরিদর্শন, নতুন চেকপোস্ট এবং পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amit Shah's Visit to Petrapol International Border Amidst Cow Smuggling Excitement

আগামী বুধবার আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্ত পরিদর্শন, নতুন চেকপোস্ট এবং পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

ইডির চার্জশিটে সরাসরি বিএসএফ-কে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের একাংশের সহযোগিতায় গরুপাচার সম্ভব হয়েছে বলে মনে করে ইডি। তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্ভাবনাময় সফর বেশ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনে ৯ মে কলকাতায় আসছেন অমিত শাহ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামেরা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শাহর বনগাঁ সফর নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। শাহের নিরাপত্তায় যাবতীয় ব্যবস্থা চূড়ান্ত করে রাখছে প্রশাসন।

   

এনআরসি কার্যকর করা নিয়ে অমিত শাহ, আবার কখনও প্রধানমন্ত্রী নাগরিকত্বের প্রতিশ্রুতি বিলি করেছেন। যার বিরোধিতা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবে শাহের বনগাঁ সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব।

ইতিমধ্যেই জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে অভিষেক আসার আগেই আসতে চলেছেন শাহ বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে বনগাঁ বিজেপির সংগঠনিক জেলা সভাপতি রমাপদ দাস বলেন, ‘‌স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সরকারি কর্মসূচিতে। সিএএ বা এনআরসি চালু হবেই। তৃণমূল আদালতে মামলা করে এটা হতে দিচ্ছে না।’‌

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google