Drinking Water in a Copper Vessel: তামার পাত্রে জল খাওয়ার উপকারিতা গুলি জেনে নিন

আজকাল লোকজনেরা জল খাওয়ার জন্য অনেক ধরনের পাত্র ব্যবহার করেন । কাঁচের তৈরি সুন্দর সুন্দর জলের পাত্র বেরিয়েছে । তবে দেখতে শুধু সুন্দর হলেই হবেনা , উপকারও থাকতে ...

By Rana Das

Published:

Follow Us
Drinking Water Copper Vessel

আজকাল লোকজনেরা জল খাওয়ার জন্য অনেক ধরনের পাত্র ব্যবহার করেন । কাঁচের তৈরি সুন্দর সুন্দর জলের পাত্র বেরিয়েছে । তবে দেখতে শুধু সুন্দর হলেই হবেনা , উপকারও থাকতে হবে । তামার পাত্রে জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী । এই প্রথাই বলা যায় চলে আসছে প্রাচীন যুগ থেকে ।  অনেকের বাড়িতে তামার মগ, গ্লাস, তামার বোতল (Copper Vessel) ব্যবহার করা হয় ।

তামার বোতল বা পাত্রে জল খেলে কি কি উপকার পাওয়া যায়
১) আ্যনিমিয়া দূর করে – রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে আ্যনিমিয়ার সমস্যা হয় । সেক্ষেত্রে আপনাকে তামার পাত্রে রাখা জল খেতেই হবে। অভ্যাস না থাকলে অভ্যাস করে নিন।
২) হজম ক্ষমতা বাড়ায় – স্টমাকে জমে থাকা ক্ষতিকর টক্সিনদের বের করার পাশাপাশি লিভার আর কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তামা।

   

৩) ওজন হ্রাসে সাহায্য করে – তামার গ্লাসে জল খাওয়ার অভ্যাস করলে হজম ক্ষমতা বাড়ে , অন্যদিকে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে যায়।
৪) ক্ষত সারে তাড়াতাড়ি – আ্যন্টিব্যাকটেরিয়াল প্রপাটিজে পরিপূর্ন থাকার জন্য তাড়াতাড়ি ক্ষত সারাতে শুরু করে ।‌রোগ প্রতিরোগ ক্ষমতাও সাংঘাতিক শক্তিশালী হয়েওঠে।
৫) উচচ রক্ত চাপ সারায় – যাঁদের উচচ রক্তচাপের সমস্যা রয়েছে , তাঁরা তামার পাত্রে জল খাবেন । উচচ রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে থাকবে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google