Amartya Sen Vs Visva Bharati: বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আদালত শরণে অমর্ত্য

বিশ্বভারতীর (Visva Bharati) উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন (Amartya Sen)। সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী। আগামী ১৫ই মে মামলার শুনানি।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amartya Sen Reacts to the Current Situation in Bangladesh, Expresses Concern Over Minority Persecution

বিশ্বভারতীর (Visva Bharati) উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন (Amartya Sen)। সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী। আগামী ১৫ই মে মামলার শুনানি।

৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা ফাঁকা না হলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অমর্ত্য সেনের বাড়ির গেটে আটকে দেওয়া হয়েছে সেই নোটিস।

   

প্রসঙ্গত, বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ির জায়গায় রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি করেছেন, উত্তরাধিকার সূত্রে তিনি বাড়িটি ভোগ করছেন। অমর্ত্য সেনের মতো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আচরণে সরব হয়েছেব বিদ্বজ্জনেরা। নোবেলজয়ী অর্থনীতিবিদ সেই অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে উচ্ছেদের নোটিস ঝুলিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই নিয়ে সভা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন বিদ্বজ্জনরা। বৃহস্পতিবার নন্দন থ্রি-তে একটি সভা করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে এই সংগঠন। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে, বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরা।

১৪ এপ্রিল নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে নোটিস ঝোলায় বিশ্বভারতী। যার পাল্টা আইনজীবী মারফত চিঠি পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ। তারপরই ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দেয় বিশ্বভারতী।

উল্লেখ্য, ৫ মে শান্তিনিকেতনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন তাঁরা। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষের পদক্ষেপের নিন্দায় ট্যুইট করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। খোলা চিঠি দিয়ে সরব হয়েছেন পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়রাও।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google