জিম সেশনে নিজেকে প্রস্তুত করছেন অ্যালেক্স সাজি

বিগত কয়েক মরসুম ধরেই একেবারে ছন্দে নেই হায়দরাবাদ এফসি। গতবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রথম থেকেই একাধিক ম্যাচে পরাজিত হতে হয়েছিল নিজামের শহরের এই ফুটবল ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
alex saji

বিগত কয়েক মরসুম ধরেই একেবারে ছন্দে নেই হায়দরাবাদ এফসি। গতবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রথম থেকেই একাধিক ম্যাচে পরাজিত হতে হয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তবে দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী ছিল সকলে। এক্ষেত্রে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছিল হায়দরাবাদ ম্যানেজমেন্ট। পূর্বে ও সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। তবে সিজনের প্রথম থেকেই দলের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।

   

একটা সময় তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা ছিল এই দলের। তবে শেষ মুহূর্তে নয়া লগ্নিকারী সংস্থার হাতধরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছিল এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের কাজ শুরু করার ফলে সেবার অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি একবারের আইএসএল জয়ীরা। মূলত দেশীয় ফুটবলারদের নিয়েই আইএসএল শুরু করতে হয়েছিল তাঁদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেছিলেন বিদেশি ফুটবলাররা। তারপর চেন্নাইয়িন এফসিকে আটকে প্রথম পয়েন্ট পেয়েছিল একবারের আইএসএল জয়ীরা।

তারপর অ্যাওয়ে ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রথম জয়। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল ফুটবলারদের মধ্যে। কিন্তু পরবর্তীতে একের পর এক ম্যাচে মিলেছিল হতাশা। যারফলে তলানিতে থেকেই শেষ হয় মরসুম। সেই হতাশা কাটিয়ে এবার আসন্ন ফুটবল মরসুমে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নিজামের শহরের এই ফুটবল দল। সেইমতো পরিকল্পনা সাজাতে শুরু করেছে ম্যানেজমেন্ট। এসবের মাঝে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন অ্যালেক্স সাজি (Alex Saji)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Isaac Philpot (@iz_philpot)

বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি স্টোরি আপলোড করেন এই ভারতীয় ফুটবলার। যেখানে জিম সেশনে নানাবিধ ট্রেনিং করতে দেখা যায় হায়দরাবাদ এফসির এই ডিফেন্ডারকে। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সমর্থকদের। পুরনো সমস্ত কিছু ভুলে এবার নিজেকে মেলে ধরাই অন্যতম লক্ষ্য এই দাপুটে ফুটবলারের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google