কল্কির ভয়ে পালিয়ে গেলেন অজয়! স্থগিত ‘অরন মে কাহান দম থা’র মুক্তি !

অজয় দেবগন (Ajay Devgn) এবং তাব্বু (Tabu) অভিনীত ‘অরন মে কাহান দম থা’র (Auron Mein Kahan Dum Tha) মুক্তি স্থগিত রাখা হয়েছে। ছবিটি ৫ জুলাই (5th July) প্রেক্ষাগৃহে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অজয় দেবগন (Ajay Devgn) এবং তাব্বু (Tabu) অভিনীত ‘অরন মে কাহান দম থা’র (Auron Mein Kahan Dum Tha) মুক্তি স্থগিত রাখা হয়েছে। ছবিটি ৫ জুলাই (5th July) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির তিন দিন আগেই এই ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা।

নির্মাতারা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই এই ছবিটির মুক্তি স্থগিত রাখার ঘোষণা করেছে। তাদের পোস্টে নির্মাতারা লিখেছে, ” ছবির এক্সহিবিটার এবং ডিস্ট্রিবিউটারদের অনুরোধে আমরা সম্মিলিতভাবে আমাদের চলচ্চিত্র, ‘অরন মে কাহান দম থা’ (Auron Mein Kahan Dum Tha)-এর মুক্তির তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই নতুন প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।”

   

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর ‘কল্কি ২৮৯৮ এডি’র সাফল্যের কারণে ছবির নির্মাতাদের কাছে ছবিটির মুক্তি স্থগিত রাখার আর্জি জানিয়েছিল এক্সহিবিটাররা এবং ডিস্ট্রিবিউটাররা।

একই বিমানে সৃজিত-ঋতুপর্ণা, কোথায় যাচ্ছেন তাঁরা?

নীরজ পাণ্ডে (Neeraj Pandey) পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn) এবং তাব্বু (Tabu)। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির ট্রেলারে তাদের রসায়ন পছন্দ করেছেন দর্শকরা। ছবিতে অজয় দেবগন এবং তাব্বুর চরিত্রগুলির ছোটবেলাকার সংস্করণে অভিনয় করেছেন শান্তনু মহেশ্বরী (Shantanu Maheswari) এবং সাই মাঞ্জরেকর (Saiee Manjrekar)। ৫ জুলাই লক্ষ্য লাবনী (Lakshya Lalwani), রাঘব জুয়াল (Raghav Juyal) এবং তানিয়া মানিকতলা অভিনীত ‘কিল’-এর পাশাপাশি মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির ।

এনএইচ স্টুডিওর উপস্থাপনায়, ‘অরন মে কাহান দম থার ‘ প্রযোজনা করেছে ফ্রাইডে ফিল্মওয়ার্কস প্রোডাকশনের নরেন্দ্র হিরাওয়াত, কুমার মঙ্গত পাঠক, সঙ্গীতা আহির, এবং শীতল ভাটিয়া।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google