পুজোয় সরকারি অনুদান ফেরতের পথে হাঁটল কলকাতার মুদিয়ালি ক্লাব

বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। আর তার ঠিক আগে এবার দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিল কলকাতার অন্যতম জনপ্রিয় ও নামী একটি বড় ক্লাব। হুগলির চারটি ক্লাবের পর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। আর তার ঠিক আগে এবার দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিল কলকাতার অন্যতম জনপ্রিয় ও নামী একটি বড় ক্লাব। হুগলির চারটি ক্লাবের পর এবার সরকারি অনুদান ফিরিয়ে দিল গার্ডেনরিচ এলাকায় অন্যতম জনপ্রিয় ক্লাব ‘মুদিয়ালি আমরা ক’জন’। চলতি বছরে দুর্গাপুজোর জন্য আয়োজক ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এর পর পরই আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে খুন ও ধর্ষণের খবর প্রকাশ্যে আসে।

বর্তমানে এই ঘটনায় তেঁতে রয়েছে সারা বাংলার মানুষ। এর মধ্যে একের পর এক দুর্গাপুজো আয়োজক ক্লাব সরকারি অনুদান ফেরত দিতে শুরু করেছে। এবার সেই তালিকাতে নাম লেখালো ‘মুদিয়ালি আমরা ক’জন’। শুক্রবার একটি বৃবিতির মধ্যে দিয়ে সরকারি অনুদান এবার গ্রহণ না করার কথা জানিয়েছে এই ক্লাবের কতৃপক্ষ। এই পুজো কমিটির কর্তা কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার একটি বৃবিতি দিয়ে জানিয়েছেন, “দুর্গাপুজোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান আমরা গ্রহণ করছি না।

   

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের ঘটনার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের প্রেসিডেন্ট মহম্মদ মোক্তার এবং অন্য সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বছর আমরা মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু আমরা দেখছি, বর্তমান সরকার মাকে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টাকা দিচ্ছে আর বিসর্জনের জন্য ১০ লক্ষ টাকার কথা বলা হচ্ছে! আমরা আরজি করের নির্যাতিতার বিচার চাই। সকলেই আরজি করের ঘটনায় ন্যায়বিচার চাইছেন। নির্যাতিতার পরিবারের পাশে আমরা রয়েছি।”

প্রসঙ্গত, এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি ক্লাব ‘বৌঠান সঙ্ঘ’ ও ‘উত্তরপাড়া শক্তি সঙ্ঘ’ এবং ‘আপনাদের দুর্গাপুজো’ ক্লাবগুলি এবার সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, হুগল্লির কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও এই একই কাজ করেছে। আর এই ক্লাবগুলোর অনুদান ফেরত দেয়ার পেছনে একটাই দাবি রয়েছে। আর সেটি হল আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চান তারা। এবার এদের সকলের সাথে সেই পথে হাঁটল কলকাতার একটি বড় ক্লাব ‘মুদিয়ালি আমরা ক’জন’।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google