কাশবনেই ওঁত পেতে রয়েছে সাক্ষাৎ মৃত্যু দূত

আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই শুরু হবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আকাশে বাতাসে বর্তমানে পুজোর গন্ধ। জায়গায় ফুটে রয়েছে কাশফুল। তবে এই কাশবনেই কিনা ওঁত পেতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই শুরু হবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আকাশে বাতাসে বর্তমানে পুজোর গন্ধ। জায়গায় ফুটে রয়েছে কাশফুল। তবে এই কাশবনেই কিনা ওঁত পেতে রয়েছে সাক্ষাৎ মৃত্যু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

আপনিও কি কাষফুলের ঝোপে গিয়ে সেলফি তুলতে চান? তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণে এই কাশবনেই লুকিয়ে থাকতে পারে কেউটে, গোখরো সহ একাধিক বিষধর সাপ। যা কিনা মুহূর্তেই আপনার প্রাণ নিয়ে নিতে পারে। বলা হয়, সাপের প্রিয় জায়গাই হল কাশঝোপ।

   

সাধারণত কাশের ঝাড় পতিত জমি বা নদীর তিরে হয়। সাপের পাশাপাশি এখানে আনাগোনা থাকে ইঁদুরের। আর এই ইঁদুরের ক্লোভেই সাপ আসে কাশের ঝোপে। আর সেইসময়ে যদি আপনি তন্ময় মনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার ভবলীলা সাঙ্গ হতে দেরি থাকবে না। আপনার পায়ের কাছেই হয়তো কোথাও লুকিয়ে থাকবে কাল কেউটে বা গোখরো, আর আপনি টেরও পাবেন না। ফলে কাশবনে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google