Partha Chatterjee: ভুবনেশ্বর পৌঁছাতেই বিক্ষোভের মুখে পার্থ

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে শনিবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও ইডির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে শনিবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও ইডির অভিযোগ, অসুস্থতার নাটক করছেন পার্থ। তিনি জানেন কীভাবে চিকিৎসকদের ম্যানেজ করতে হয়। এদিকে সোমবার কাক ভোরেই পার্থকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হন। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

তবে ভুবনেশ্বর এইমসে আসতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিত্সার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। 

   

এদিকে স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিন ভুবনেশ্বর এইমসে রোগীদের ভিড় উপচে পড়েছে । এমনকি পশ্চিমবঙ্গ থেকে অনেকেই এসেছেন চিকিত্সার জন্য। পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে তাঁরা ভিড় জমিয়েছেন হাসপাতালে।

জানা গিয়েছে, এদিন বিমানে পার্থর যাত্রাসঙ্গী হিসেবে ছিলেন  ইডি-র অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এছাড়া এয়ার অ্যাম্বুল্যান্সে ছিলেন ২ জন পাইলট ও ২ জন ক্রু।  

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google