আবার ফিরছেন পর্দায় ফিরছেন সুদীপ্তা রায়?

‘ডান্স বাংলা ডান্স’ থেকে ওঠার পর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা রায় (Sudipta Roy) । তারপরে বেশ কিছুদিন আর সুদীপ্তাকে ধারাবাহিকে দেখতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

‘ডান্স বাংলা ডান্স’ থেকে ওঠার পর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা রায় (Sudipta Roy) । তারপরে বেশ কিছুদিন আর সুদীপ্তাকে ধারাবাহিকে দেখতে পাওয়া যায়নি। ‘ডান্স বাংলা ডান্স’ এর পরে সুদীপ্তা প্রথমে অভিনয় করে “চোখের বালি”তে তারপরে স্টার জলসার “আদরিনী” তারপরেই জি বাংলার “ক্ষীরের পুতুল” ধারাবাহিকে দুয়োরাণীর ভূমিকায় অভিনয় করেছে।

চোখের বালি ধারাবাহিকটিতে আশালতার ভূমিকায় অভিনয় করেই দর্শকের মন জিতে নিয়েছিল সুদীপ্তা। তবে তারপরে তাকে আবার নতুন ধারাবাহিককে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় দু’বছর পর। শোনা গিয়েছিল অভিনেত্রী তার পড়াশোনার জন্য কিছুদিন বিরতি নিয়েছিলেন। সম্প্রতি কালার্স বাংলায় একটি নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সুদীপ্তা রায়কে এবং তার বিপরীতে মুখ্য অভিনেতার ভূমিকায় রয়েছেন “জয় জগন্নাথ” খ্যাতো অভিনেতা বিপুল পাত্র।

   

ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে “ফেরারি মন”। প্রোমোটি দেখে বোঝা যাচ্ছে যে দুই কলেজ পড়ুয়াকে নিয়েই গল্পটি এগোতে চলেছে। তবে এখনো কবে থেকে শুরু হতে চলেছে ধারাবাহিক তা কিছু প্রকাশ্যে আনা হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google