Nusrat Jahan: ছেলে ঈশানের জন্মদিনে আবেগঘন পোস্ট নুসরতের

ছেলের ঈশানের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেত্রী নুসরত জাহানের। আজ ছেলের জন্মদিন, দেখতে দেখতে দু-বছর হয়ে গেল ঈশানের বয়স। ছেলের জন্মদিন উপলক্ষে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। নুসরত )। শেয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ছেলের ঈশানের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেত্রী নুসরত জাহানের। আজ ছেলের জন্মদিন, দেখতে দেখতে দু-বছর হয়ে গেল ঈশানের বয়স। ছেলের জন্মদিন উপলক্ষে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। নুসরত )। শেয়ার করলেন সুন্দর এক কেকের ছবি। কেকের ছবির সঙ্গে অনুরাগীদের কাছে জানালেন বিশেষ আবেদন।

২৬ শে আগস্ট ২০২১ সালে ঈশানের জন্ম হয়। তার আগে বহু বিতর্কে জড়ান অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিচ্ছেদের পর্ব খবরের শিরোনামে ছিল। এরপর বিতর্ক শুরু হয় যে নুসরতের সন্তানের বাবা কে? এই প্রশ্ন নিয়ে বিস্তর জলঘোলা হয়। উঠে আসে যশ দাশগুপ্তের নাম। জল্পনায় সিলমোহর পরে যখন ঈশানের নাম নথিভূক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান নুসরত।

   

বর্তমানে নুসরত ও যশ একসঙ্গে থাকেন। এবং প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। মাঝেসাঝে ছেলের ছবি শেয়ার করেন। আজ ২৬ শে আগস্ট ছেলের জন্মদিন উপলক্ষে জন্মদিনের কেকের ছবি শেয়ার করেছেন নুসরত। ছবিতে দেখা যাচ্ছে ‘জঙ্গলবুক’-এর থিমে সাজানো হয়েছে কেক। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ঈশানের ২ বছর। আপনাদের আশীর্বাদ চাই।‘ ছেলের সঙ্গে কাটানো কয়েকটি ছবির কোলাজও শেয়ার করেছেন নুসরত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google