Gadar 2 নিয়ে আবেগ প্রবণ সানি দেওল, চোখ মোছালেন আমিশা

দীর্ঘ ২২ বছর পর ফিরে আসা ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা যেন বেড়েই চলেছে। Gadar 2 ছবির ট্রেলার লঞ্চে অভিনেতা সানি দেওয়ল আবেগপ্রবণ হয়ে পড়ে। প্রবল বৃষ্টি সত্ত্বেও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দীর্ঘ ২২ বছর পর ফিরে আসা ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা যেন বেড়েই চলেছে। Gadar 2 ছবির ট্রেলার লঞ্চে অভিনেতা সানি দেওয়ল আবেগপ্রবণ হয়ে পড়ে। প্রবল বৃষ্টি সত্ত্বেও অনুষ্ঠানে মিডিয়া এবং ভক্তদের জড়ো হওয়া দেখে তিনি আনন্দিত হয়।

দর্শকরা যখন তাকে অভিনন্দন জানাচ্ছিলেন তখন সানি দেওল বললেন “আপনাদের জন্য অনেক ভালবাসা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই”।

   

অভিনেতাকে আবেগ প্রবণ দেখে অভিনেত্রী আমিশা সানি দেওলের চোখের জল মুছে দেন। তিনি উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন যে বৃষ্টির জন্য হয়তো ইভেন্টটি বাতিল হয়ে যাবে। তবে অনুগামীদের এত ভিড় দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়ে।

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে গদর 2-এর ট্রেলার। ছবির প্রধান অভিনেতা সানি দেওল ইনস্টাগ্রামে লিখেছেন, “নিজের দেশ ও পরিবারের জন্য ফের একবার গদর করবে তারা সিং। কারগিল বিজয় দিবস উপলক্ষে, আপনাদের সকলের জন্য গদর 2-এর ট্রেলার। এই স্বাধীনতা দিবসে গদর ২ আসছে বড় পর্দায় আগুন লাগাতে। সিনেমাটি মুক্তি পাবে ১১ ই আগস্ট”।

গদর 2 হল অনিল শর্মা পরিচালিত ২০০১ সালের হিট গদরের সিক্যুয়াল। সানি দেওল, আমিশা প্যাটেল, এবং উৎকর্ষ শর্মা সিক্যুয়ালে তারা সিং, সাকিনা এবং জিতের ভূমিকায় পুনরায় অভিনয় করবেন। ছবিটি 11 আগস্ট মুক্তি পেতে চলেছে এবং বক্স অফিসে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীর ওএমজি 2 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google