‘সমকামী’ সম্পর্কের অবনতি, বান্ধবীকে খুনের চেষ্টার অভিযোগ

রায়গঞ্জ: দুই তরুণীর মধ্যে বা তরুণের মধ্যে প্রেমের সম্পর্ক এখন তেমন নতুন কিছু নয়৷ প্রায়ই প্রকাশ্যে আসে ‘সমকামী’ সম্পর্কের কথা৷ সেই সম্পর্ককে পরিণতি দিতে আবার দেখা যায় তাঁরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রায়গঞ্জ: দুই তরুণীর মধ্যে বা তরুণের মধ্যে প্রেমের সম্পর্ক এখন তেমন নতুন কিছু নয়৷ প্রায়ই প্রকাশ্যে আসে ‘সমকামী’ সম্পর্কের কথা৷ সেই সম্পর্ককে পরিণতি দিতে আবার দেখা যায় তাঁরা বিয়েও করছে৷ থাকছে লিভ ইন-এ৷ তেমনি দুই তরুণী দীর্ঘ পাঁচ বছর ধরে করছে লিভ ইন৷ কিন্তু সম্পর্কের অবনতি ঘটতেই বান্ধবীকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে অপর এক বান্ধবীর বিরুদ্ধে৷

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছর ধরে দুই তরুণী একসঙ্গেই থাকতেন৷ তাঁদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক৷ হঠাৎই তাঁদের প্রেমের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে৷ এই অবস্থায় এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের চেষ্টা অভিযোগ ওঠে অপর বান্ধবীর বিরুদ্ধে৷

   

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ জখম অবস্থায় তরুণীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার পর থেকে অভিযুক্ত বান্ধবী পলাতক৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই তরুণীর মধ্যে দীর্ঘ পাঁচ বছর ধরে প্রণয়ের সম্পর্ক৷ তাঁরা একসঙ্গে থাকতেন৷ জখম তরুণী রায়গঞ্জের একটি রেস্টুরেন্টে কাজ করেন৷ অপর তরুণী রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করেন৷ সম্প্রতি জখম তরুণীর অন্যত্র বিয়ের কথা চলছিল৷ আর তাতেই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়৷

কয়েকদিন ধরেই এনিয়ে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়৷ এরপর তাঁরা আলাদা থাকতে শুরু করেন৷ ঘটনার দিন রাতে অপর তরুণী তাঁর বান্ধবীকে জরুরি কথা আছে বলে ফোন করে ডাকেন৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে খুনের চেষ্টা করে অভিযুক্ত বান্ধবী৷ এমনটাই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google