Coal Scam: ED দফতর থেকে বেরোলেন অভিষেক-পত্নী

বৃহস্পতিবার প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এনফর্সমেন্ট ডিরেক্টোরেট। আজ ১১ টায় তাঁকে ডেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rujira-banerjee

বৃহস্পতিবার প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এনফর্সমেন্ট ডিরেক্টোরেট। আজ ১১ টায় তাঁকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। রুজিরা বন্দ্যোপাধ্যায় দুপুর ১২:৩১ নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন। জানা যাচ্ছে রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করেছেন। এরপর বিকেল ৪:২০ নাগাদ বেরিয়ে যান।

এদিন ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রুজিরা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান। কয়লা পাচার (coal scam) তদন্তে সিজিও কমপ্লেক্সে ইডি গোয়েন্দাদের কড়া কড়া প্রশ্নের মুখে পড়েন (Rujira Banerjee) রুজিরা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতার বৌমাকে তাঁর থাইল্যান্ডের ব্যাংক একাউন্টের লেনদেন নিয়েই টানা প্রশ্নের পর প্রশ্ন করেন ইডি (ED) অফিসাররা। এদিকে তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপা উত্তেজনা। যদিও টিএমসির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জেরা করছে ইডি।

   

বৃহস্পতিবার জেরায় হাজিরা দেওয়ার আগে বাড়িতে দীর্ঘ সময় ধরে আইনজীবীদের ক্লাস করেন রুজিরা। কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাকে। এই মামলায় প্রথমে তাকে দিল্লিতে তলব করা হলেও, আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। তাকে কলকাতার ইডি দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের।

প্রসঙ্গত, গত সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।

কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু তারপরও বিমানবন্দরে আটকানো হয়েছে রুজিরাকে।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় অভিষেক স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে যায় সিবিআই। ২২ ফেব্রুয়ারি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে তার ফ্ল্যাটে যান গোয়েন্দারা।

পরের বছর জুনে কয়লাপাচার মামলায় অভিষেকপত্নীকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে ফের হাজির হয় সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডাকা হয় তাকে। সেই ঘটনার পর চলতি বছরের ৮ জুন আবারও তলব করা হল রুজিরাকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google