দেখা যায়নি ধরনা মঞ্চে, ফেব্রুয়ারিতে জরুরি মেগা বৈঠক ডাকলেন অভিষেক

কলকাতা: রেড রোডে চলছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা৷ স্বয়ং মুখ্যমন্ত্রী ৪৮ ঘন্টা সেখানে ছিলেন৷ আজ সেই ধরনার ষষ্ঠ দিন৷ এই ছয়দিনে ওই ধরনা মঞ্চে দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: রেড রোডে চলছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা৷ স্বয়ং মুখ্যমন্ত্রী ৪৮ ঘন্টা সেখানে ছিলেন৷ আজ সেই ধরনার ষষ্ঠ দিন৷ এই ছয়দিনে ওই ধরনা মঞ্চে দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন৷ যদিও নয়াদিল্লি থেকে ফিরে তিনি গিয়েছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷ দলীয় সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেকের বৈঠক হয়েছে৷

এরপরও অভিষেকের দেখা মেলেনি রেড রোডের ধর্না মঞ্চে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার আরও সক্রিয় ভূমিকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলীয় সূত্রে খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি৷ ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ওই বৈঠকে দলের সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের থাকতে বলা হয়েছে৷

   

সূত্রে খবর, এই মেগা বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে৷ যেহেতু একসঙ্গে প্রায় ৪০০ জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই৷ তাই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হবে৷ অভিষেকের বৈঠক ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google