রুজিরার ভারত ছাড়ার বাধা কাটাতে আদালতে অভিষেক

স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটক করার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন। সোমবার সকালে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটক করার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন।

সোমবার সকালে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। আর ঠিক এই কারণেই আদালত অবমাননার মামলা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

সোমবার সকাল ৭ নাগাদ বিমানবন্দরে পৌঁছান রুজিরা। তার পর আটকানো হয়। রুজিরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। জেরার মুখে পড়েছিলেন তিনি। থাইল্যান্ডের নাগরিক ও ভারতীয় বংশজাত রুজিরা বিবাহসূত্রে তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী। কলকাতা বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে রুজিরাকে আটকে দেন অভিবাসন কর্মীরা। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না।

সূত্রের খবর, ইডির একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশ যেতে পারবেন না। রুজিরা সব জেনেও নোটিশ উপেক্ষা করে কেন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরে যাচ্ছিলেন তা নিয়ে চাঞ্চল্য।

বিমানবন্দর সূত্রে জানা যায় রুজিরা বন্দ্যোপাধ্য়ায়রা ৪ জন ছিলেন। পাসপোর্টে ছাড়পত্র ছিল না। তাই অভিবাসন দফতর আটকে দেয়। এরপর ১০টা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। এরপর NSCBI থানায় অভিযোগ জানাবেন রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google