AAP: দিল্লিতে একাই ১২৬ আম আদমিরা

টানা ১৫ বছর পর দিল্লি পুরসভা (MCD) হাতছাড়া হলো বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে (AAP) আম আদমি পার্টি। সেইসাথে দিল্লিতে আরও পাকাপোক্ত হলো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ক্ষমতা। পুরভোটে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

টানা ১৫ বছর পর দিল্লি পুরসভা (MCD) হাতছাড়া হলো বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে (AAP) আম আদমি পার্টি। সেইসাথে দিল্লিতে আরও পাকাপোক্ত হলো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ক্ষমতা। পুরভোটে ১২৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ আপ।

   

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভায় টানা তিনদফা ক্ষমতায় আপ। আম আদমি পার্টি পাঞ্জাবেও সরকার গড়েছে। এবার দিল্লির পুরসভায় আপ নিজের ক্ষমতা দেখাল।

দিল্লিতে  আম আদমি পার্টির ডবল ইঞ্জিন সরকার!

বিধানসভা ভোটে জয় ধরে রেখে কেন্দ্রশাসিত এলাকা দিল্লিতে বিপুল ভর্তুকি সুবিধা পরিকল্পনা দিয়ে চলেছে আপ সরকার। সেই ফল পুরসভার ভোটে এলো আপের ঘরে। রাজনৈতিক কটাক্ষ, ঝাড়ু মেরে দিল্লি পুরসভা থেকে বিজেপি সরালেন কেজরিওয়াল।

রবিবার দিল্লির পুরসভার ২৫০ আসনে ভোট গ্রহণ হয়।ক্ষমতায় আসার জন্য ১২৬টি আসনে জিততে হবে। নির্বাচনের ফলপ্রকাশে আপ একক গরিষ্ঠ। বিরোধী পক্ষ বিজেপি। কংগ্রেস তৃতীয়পক্ষ।

মোদী-কেজরির তীব্র লড়াইয়ের যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছিল সেটা বেলা গড়াতেই বদলাতে শুরু করে।দিল্লি পুরসভার ভোটগণনা যত এগিয়েছে ক্রমশ হাসি চওড়া হয়েছে কেজরিওয়ালের।

টানা ১৫ বছর ধরে দিল্লি পুরসভা বিজেপির দখলে। এবার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জয়ী ধরা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google