প্রেমিকার সঙ্গে হাড়হিম কাণ্ড ঘটাল প্রেমিক এবং প্রেমিকের বন্ধু ! চাঞ্চল্য বারুইপুরে

ফেসবুকে আলাপ হয়েছিল দুজনের। তারপরে দেখা করতে আসাই কাল হল তরুণীর। প্রেমিকাকে একা পেয়ে গনধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিক এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, জেরায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
baruipur

ফেসবুকে আলাপ হয়েছিল দুজনের। তারপরে দেখা করতে আসাই কাল হল তরুণীর। প্রেমিকাকে একা পেয়ে গনধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিক এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত যুবক। তবে কেন ওই তরুণীকে খুন করা হল, সেই নিয়ে সঠিক ভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

সপ্তাহের প্রথম দিনই ভোগান্তি শিয়ালদহ মেন শাখায়! জেনে নিন ভোগান্তির কারণ

   

ঘটনাটি বারুইপুর থানা এলাকার। নির্যাতিতা তরুণী নরেন্দ্রপুরের বাসিন্দা। বারুইপুরে মামাবাড়িতে এসেছিলেন তিনি। সেখানেই মদনপুর এলাকায় অভিযুক্তের বাড়ি। পুলিশ জানতে পেরেছে, তরুণীর সঙ্গে ওই যুবকের আলাপ হয়েছিল ফেসবুকে। কিছু দিন আগে দিদিমার সঙ্গে তরুণী মামাবাড়িতে এসেছিলেন। সেখানেই থাকছিলেন। শুক্রবার রাতে ফোন করে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই মেয়ের খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন।

একেবারে নতুনভাবে ধরা দেবে দিঘার সমুদ্র সৈকত! বেনজির উদ্যোগ প্রসাশনের

তরুণীর প্রেমিক অজয় মণ্ডল ও বন্ধু দেবাশিস নস্করকে গ্রেফতার করা হয়েছে। মৃতার পরিবারের দাবি, এপ্রিল মাস থেকে তরুণীর সঙ্গে সম্পর্কে ছিল প্রতিবেশী অজয়ের।শুক্রবার ফোন করে তরুণীকে ডাকে অজয়।তারপর থেকেই আর খোঁজ মেলেনি নির্যাতিতার। রবিবার স্থানীয় পুকুরে তরুণীর দেহ ভেসে ওঠে। খুনের অভিযোগ দায়ের হলেও, গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

না জানলে ঘোর বিপদ, আজ থেকেই পাল্টাচ্ছে শেষ মেট্রোর সময়

আরও জানা গিয়েছে যে, এলাকায় এই ঘটনায় মূল অভিযুক্ত অজয়ের বিরুদ্ধে এর আগেও মহিলাদের কটুক্তি করার অভিযোগ উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, সে একদমই ভাল ছেলে নয়। পুলিশের অনুমান, ঘটনার দিন আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল অজয়। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google